Monday, October 26, 2026
WA
Home Bangla জরুরী পরিস্থিতিতে বাজারে ইন্সুলিনের অভাব রোগীদের বিপদ বাড়াতে পারে : ডাঃ বাসুদেব...

জরুরী পরিস্থিতিতে বাজারে ইন্সুলিনের অভাব রোগীদের বিপদ বাড়াতে পারে : ডাঃ বাসুদেব দাস

0
1894
Dr. Basudev Das
Dr. Basudev Das

জরুরী পরিস্থিতিতে বাজারে ইন্সুলিনের অভাব রোগীদের বিপদ বাড়াতে পারে : ডাঃ বাসুদেব দাস

হীরক মুখোপাধ্যায় (২৮ এপ্রিল ‘২০):- “জরুরী পরিস্থিতিতে বাজারে ‘ইন্সুলিন’-এর অভাব ডায়াবেটিস রোগীদের বিপদ বাড়াতে পারে,” এমনই মনে করছেন এই রাজ্যের অন্যতম স্বনামধন্য কার্ডিওলজিস্ট ডাঃ বাসুদেব দাস (এমডি)।

আজ এক একান্ত সাক্ষাৎকারে এসএসকেএম এবং আইপিজিএমইআর-এর কার্ডিওলজি বিভাগের প্রাক্তন বিশিষ্ট চিকিৎসক বাসুদেব দাস জানান, “কদিন ধরেই শোনা যাচ্ছে বাজারে ‘ইন্সুলিন’ প্রায় অমিল। এর দুটো সম্ভাব্য কারণ থাকতে পারে প্রথমতঃ, হঠ করে বাজারে যোগনের তুলনায় ‘ইন্সুলিন’-এর চাহিদা বেড়ে গেছে। তাই যোগানে ঘাটতি দেখা দিয়েছে। দ্বিতীয়তঃ, কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী হয়তো বাজারে ‘ইন্সুলিন’-এর কৃত্রিম অভাব তৈরি করে মুনাফা বাড়াতে চাইছে।
তবে ঘটনা যাই ঘটুক, দ্বিতীয় ধারণাটা যদি সত্যি হয়ে থাকে তা সমাজ বা রাষ্ট্রের পক্ষে কখনোই কাঙ্ক্ষিত নয়।”

আজ এক খোলামেলা সাক্ষাৎকারে ডাঃ দাস বলেন, “দু ধরণের ডায়াবেটিস-এর জন্য রোগীরা আমাদের কাছে আসেন। টাইপ ১ ও টাইপ ২ ডায়াবেটিস-এর মধ্যে কিছু ক্ষেত্রে আমরা খাওয়ার ওষুধ দিই, কিছু ক্ষেত্রে আমরা ‘ইন্সুলিন’ নিতে বলি। তবে ‘কোরোনা’ প্রেক্ষাপটে কোনো কোনো চিকিৎসক হয়তো ডায়াবেটিস রোগীদের মঙ্গলের কথা ভেবে খাওয়ার ওষুধ-এর বদলে ‘ইন্সুলিন’ দিয়ে থাকতে পারেন, সেক্ষেত্রে ‘ইন্সুলিন’-এর কিছু চাহিদা বৃদ্ধি পেতে পারে। যদিও তা খুব বেশি হওয়ার কথা নয়। তবে ঘটনা যাই ঘটুক, আশা করবো সরকার এই বিষয়ের উপর নিশ্চয়ই নজর রাখছে।”

আলাপচারিতায় ডাঃ বাসুদেব দাস আরো জানান, “বিশ্বের বিভিন্ন নামী চিকিৎসকরা বলছেন, ‘নভেল কোরোনা ভাইরাস’ সম্পর্কিত রোগ ‘কোভিড ১৯’ সেইসব মানুষদের উপর বেশি প্রভাব বিস্তার করছে যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমজোরি বা নিম্নমানের। সেক্ষেত্রে এই রোগকে রুখে দিতে গেলে শুধু স্যানিটাইজার এবং মাস্ক ব্যবহারই যথেষ্ট নয় বরং প্রত্যেক মানুষের ভেতর রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়িয়ে রাখাটাও একটা অন্যতম জরুরী বিষয়।”

সাধারণ মানুষের জন্য বার্তা দিতে গিয়ে ডাঃ বাসুদেব দাস মনে করিয়ে দিয়েছেন, “মাথায় রাখবেন ভারতে ‘কোরোনা’-র তাণ্ডব লীলা এখনো শীর্ষদেশ স্পর্শ করেনি, তাই আপনাদের নিজেদের ও সমাজের মঙ্গলের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার প্রদত্ত সমস্ত নির্দেশগুলো মেনে চলাটাই এই মুহুর্তে নাগরিক হিসেবে আপনাদের পরম কর্তব্য। তাই এই মুহুর্তে একান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোটাই কাঙ্ক্ষিত। জরুরী প্রয়োজনে বেরোতে হলে মুখে মাস্ক পরে, অপর শরীরের সাথে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই বেরোনো উচিত। ভুললে চলবেনা শারীরিক পরিচ্ছন্নতা অনেক রোগ থেকেই আপনাদের অতিরিক্ত সুরক্ষা দিতে পারে।”

Scarcity_Of_Insulin #Insulin #Diabetis #Novel_Corona_Nirus #Covid19 #Corona_Pandemic #Health_News #Health_Scenario #Health_Hazzard #Health_Tips #Dr_Basudev_Das_MD

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights