Monday, October 26, 2026
WA
Home Bangla বিপিন বাবুর কারণ সুধা মেটায় জ্বালা মেটায় ক্ষুধা ? মাঙনা খেতে সবার...

বিপিন বাবুর কারণ সুধা মেটায় জ্বালা মেটায় ক্ষুধা ? মাঙনা খেতে সবার ভালো লাগে । দয়া করুন মায়া নয়।

0
2760
Bipin Babur Karon Sudha
Bipin Babur Karon Sudha

বিপিন বাবুর কারণ সুধা মেটায় জ্বালা মেটায় ক্ষুধা ? মাঙনা খেতে সবার ভালো লাগে । দয়া করুন মায়া নয়।

স্যার দোকানটা খুলে দিন মাইরী বলছি, রোজ একটা পাইট আপনার বাড়ি দিয়ে আসবো । এক দিনে ৯০০ কোটির ব্যবসা করলো দেশ । রাজা খুশি প্রজা ও খুশি । মাল খেয়ে একদল ধন্য আর মাল কামিয়ে আর একদল আল্হাদে আটখানা । সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ ,মহামারী তহবিলে ৫ টাকা চেয়ে পায় না ,কিন্তু ৭০% দাম বাড়লেও ২ মাইল লম্বা লাইন ।

কি দরকার কোটি টাকার বিজ্ঞাপন দিয়ে তহবিল তৈরির রেড জোনে মালের দোকানে ৩০০%,ওরেঞ্জ হলে ২০০% আর গ্রীন জোনে ১০০% দাম বাড়িয়ে দিন , এক মাসে কুবেরের ধনও কম মনে হবে ।

এই মাতাল গুষ্টিকে চিন্নিত করে মাতাল রত্ন দেয়া হোক । জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার বদলে “এস বসও মাল খাও” প্রতিযোগিতা চালু হোক ।

দেশের অর্থনীতি চাঙ্গা হবে আর মাতাল দেশ কোন দিকে যাবে তাঁর কোনো হিসাবই কেউ পাবে না ।

যারা এই অবস্থায় মালের জন্য বেরোতে পারে তারা ডেডিকেটেড মাতাল সুতরাং তাদের রুটি বা ভাতের প্রয়োজন আমরা কেন মেটাবো?বায়োমেট্রিক পদ্ধতিতে চেক করে মদ কিনুক আর সব সাবসিডি থেকে সরে যাক ।

ভারতের উন্নতির একটাই পথ হোমে লাগে না যজ্ঞও লাগেনা এমন জন সংখ্যা দেশের ওপর এক অতিরিক্ত চাপ । সকলকে দেশের জিডিপি তে কান্ট্রিবিউটে করতে হবে । বৃদ্ধ ,অসুস্থ ছাড়া সকলকেই হাত লাগাতে হবে ।

অকর্মন্যদের শুধরে যাওয়ার সুযোগ দেয়া হোক , শুধরোলে ভালো, না হলে জেলে পুড়ে স্বশ্রম কারাদণ্ডে পাহাড়ে রাস্তা তৈরী বা দেশের অন্য কোনো কঠিন কাজে লাগানো হোক। দরিদ্রের পাশে থাকুন তাকে কর্মযোগী করার জন্য , মুফতে খেতে দিয়ে তাদের কাজের মানসিকতা নষ্ট করে দিলে এই মাতালের দলই তৈরী হবে ।

লাইসেন্স ট্যু লীভ দরকার না হলে মাঙনা খেতে সবার ভালো লাগে । দয়া করুন, মায়া নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights