Sunday, October 25, 2026
WA
Home Bangla এনপিপিএর নির্দেশ জারির পর আমদানিকারী/উৎপাদক/সরবরাহকারীদের পক্ষ থেকে এন-৯৫ মাস্কের দাম কমানো হচ্ছে

এনপিপিএর নির্দেশ জারির পর আমদানিকারী/উৎপাদক/সরবরাহকারীদের পক্ষ থেকে এন-৯৫ মাস্কের দাম কমানো হচ্ছে

0
1506
Mask
Mask

ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ)–র নির্দেশ জারির পর আমদানিকারী/উৎপাদক/সরবরাহকারীদের পক্ষ থেকে এন-৯৫ মাস্কের দাম কমানো হচ্ছে

By PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ মে, ২০২০


কেন্দ্রীয় সরকার ১৯৫৫’র অত্যাবশ্যক পণ্য আইনের আওতায় এন-৯৫ মাস্ককে অত্যাবশ্যক সামগ্রী হিসাবে বিজ্ঞাপিত করেছে। এই প্রেক্ষিতে গত ১৩ই মার্চ এক বিজ্ঞাপ্তি জারি করে বলা হয় এন-৯৫ মাস্কের অবৈধ মজুত ও কালোবাজারি আইনত অপরাধ। অত্যাবশ্যক পণ্যের অবৈধ মজুত ও কালোবাজারি ঠেকাতে এনপিপিএ ২০০৫ – এর জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা আইনের আওতায় সমস্ত রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলকে পর্যাপ্ত পরিমাণে সার্জিকাল ও প্রোটেক্টিভ মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং দস্তানা মজুত রাখার পরামর্শ দেয়। এনপিপিএ – এর পক্ষ থেকে সংশ্লিষ্ট পণ্যের প্যাকেটের গায়ে লেখা ন্যূনতম খুচরো মূল্যের বেশি যেন দাম কোনোভাবেই ধার্য করা না হয়, তা সুনিশ্চিত করতে বলা হয় ।এদিকে দেশে এন-৯৫ মাস্কের অবৈধ মজুত, কালোবাজারি ও ভিন্ন ভিন্ন মূল্য নির্ধারণের ব্যাপারে একাধিক অভিযোগ পাওয়া গেছে। এই প্রেক্ষিতে এনপিপিএ সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ড্রাগ কন্ট্রোলার বা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। কেন্দ্রের এই নির্দেশের প্রেক্ষিতে রাজ্যগুলির ড্রাগ কন্ট্রোলার কার্যালয় একাধিক জায়গায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতদারি ও কালোবাজারিদের বিরুদ্ধে অত্যাবশ্যক পণ্য আইনের আওতায় উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে।

ইংরাজি দৈনিক টাইমস্ অফ ইন্ডিয়ায় খবর প্রকাশিত হয়েছে যে, সরকারি সংগৃহীত মূল্যের তুলনায় এনপিপিএ এন-৯৫ মাস্কের ক্ষেত্রে তিন গুণ বেশি দাম স্থির করেছে। অবশ্য, এনপিপিএ – এর পক্ষ থেকে প্রকাশিত এই খবর সম্পূর্ণ নাকচ করে দেওয়া হয়েছে। আরও বলা হয়েছে, প্রকাশিত খবর সম্পূর্ণ অসত্য, পক্ষপাতমূলক এবং বিভ্রান্তিকর। এনপিপিএ-এর পক্ষ থেকে জারি করা নির্দেশ অনুযায়ী এন-৯৫ মাস্ক উৎপাদক বা আমদানিকারকরা ৪৭ শতাংশ পর্যন্ত দাম কমিয়েছে। অন্যান্য উৎপাদক সংস্থাগুলিও সরকারি নির্দেশ মেনে বৃহত্তর জনস্বার্থে দাম কমাবে বলে মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights