Wednesday, September 16, 2026
WA
Home Bangla ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী হেল্থ মিশন পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে একটি করোনা...

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী হেল্থ মিশন পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে একটি করোনা বৈশ্বিক মহামারী সচেতনতা শিবিরের আয়োজন

0
1283
ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী হেল্থ মিশন পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে একটি করোনা বৈশ্বিক মহামারী সচেতনতা শিবিরের আয়োজন
ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী হেল্থ মিশন পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে একটি করোনা বৈশ্বিক মহামারী সচেতনতা শিবিরের আয়োজন

আজ 02/06/2020 মঙ্গলবার সকাল ঠিক 9 টায় এগরা বিধানসভার তাজপুর এ ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী হেল্থ মিশন পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে একটি করোনা বৈশ্বিক মহামারী সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। সমস্ত এলাকা বাসী কে এই মহামারী থেকে নিজেকে ও নিজের পরিবারকে রক্ষা করার সুপরামর্শ দেওয়া হয়। সেই সাথে যুদ্ধ সামগ্রী হিসেবে তুলে দেওয়া হয় মাস্ক, সেনিটাইজার ও আর্সেনিকাম এ্যলবাম 30।জনগনের মধ্যে প্রবল উচ্ছাস ও উদ্দীপনা দেখা যায় । সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশনের জেলা সভাপতি অমিত নায়ক মহাশয়। তিনি বর্তমান পরিস্থিতিতে মিশন, শিবিরের প্রয়োজনীয়তা ও আগামী দিনে মিশনের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

মিশনের জেলার মুখ্য উপদেষ্টা ডাঃ অসীম দাস বাবু এই মহামারী থেকে বাঁচার উপায় , আর্সেনিক এ্যলবাম ও মাস্ক ব্যবহারের সুফল সম্বন্ধে অবগত করান।
মিশনের রাজ্যের সাধারন সম্পাদিকা রুবি মান্না মহাশয়া ও জেলার বিশিষ্ট সমাজকর্মী বিদেশ পাত্র মহাশয় উপস্থিত জনতার সার্বিক সুস্থতা কামনা করে উনাদের হাতে মাস্ক ও বাকী দান সামগ্রী তুলে দেন। মিশনের পদাধিকারী ও সমাজের বিশিষ্ট বর্গের উজ্জ্বলময় উপস্থিতি এলাকায় আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।

উপস্থিত ছিলেন মিশনের জেলা সহসভাপতি প্রশান্ত মাইতি মহাশয়। জেলার সাধারন সম্পাদক অরিত্র মাইতি ও প্রোগ্রাম কনভেনার স্বপন পাহাড়ী মহাশয়। ছিলেন ডাঃ নন্দদুলাল সামন্ত মহাশয়। সমগ্র অনুষ্ঠান জেলার সম্মানিয় সম্পাদক চন্দন ভূঁইয়া মহাশয়ের সহযোগিতায় সম্পন্ন হয়। এছাড়া উপস্থিত ছিলেন মিশনের সম্পাদক ভবতোষ ভূঁইয়া, জেলার বিশিষ্ট সমাজকর্মী ও মিশনের উপদেষ্টা পরিমল মজুমদার, বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষক স্বপন দত্ত, বিশিষ্ট সমাজসেবী প্রশান্ত দাস ও মিশনের জেলা সদস্য দেবব্রত শীট ও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আগামী দিন গুলিতে মিশন একই ভাবে মানুষের সাথে ও পাশে থাকার সংকল্প নিয়ে এবং সবাই কে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights