Friday, September 18, 2026
WA
Home Bangla নিকট ভবিষ্যতে পরিচারিকাদের নিয়ে পৃথক সংগঠন করতে চলেছে বিএমএস

নিকট ভবিষ্যতে পরিচারিকাদের নিয়ে পৃথক সংগঠন করতে চলেছে বিএমএস

0
1380
নিকট ভবিষ্যতে পরিচারিকাদের নিয়ে পৃথক সংগঠন করতে চলেছে বিএমএস

নিকট ভবিষ্যতে পরিচারিকাদের নিয়ে পৃথক সংগঠন করতে চলেছে বিএমএস

এম রাজশেখর (৩০ জুন ‘২০):- নিকট ভবিষ্যতে গৃহভৃত্য বা গৃহ পরিচারক বা পরিচারিকাদের নিয়ে পৃথক সংগঠন করতে চলেছে ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)।
আজ একান্ত আলাপচারিতায় এই সূচনা প্রদান করেন ভারতীয় মজদুর সংঘ-র উত্তর ২৪ পরগণার জেলা সম্পাদক বিজয় কুমার।

ভারতীয় মজদুর সংঘ-র উত্তর ২৪ পরগনা জেলা শাখার অধীন ‘বাহন চালক সংঘ’-র নবনিযুক্ত জেলা কমিটি-র মান্যতা প্রদান অনুষ্ঠান শেষে বিজয় কুমার জানান, “সবকিছু ঠিকঠাক চললে কিছু সময় বাদে পশ্চিমবঙ্গের গৃহভৃত্য বা গৃহ পরিচারক বা পরিচারিকাদের প্রভিডেন্ট ফাণ্ড চালুর জন্য আওয়াজ তুলবে ভারতীয় মজদুর সংঘ।
এই প্রভিডেন্ট ফাণ্ড চালু হলে লাভবান হবেন এই রাজ্যের গৃহ পরিচারক ও পরিচারিকাগণ।”

ভাবনার বিস্তৃত তথ্য দিয়ে ভারতীয় মজদুর সংঘ-র জেলা সম্পাদক বলেছেন, “প্রভিডেন্ট ফাণ্ডের এক অংশ দেবেন সংশ্লিষ্ট পরিচারক বা পরিচারিকা, আর এক অংশ জমা দেবেন পরিচারক বা পরিচারিকা যে বাড়িতে কাজ করছেন সেই বাড়ির মালিক এবং শেষ অংশ দেবে সংশ্লিষ্ট রাজ্যের সরকার।”

জানিয়ে রাখা ভালো, এই মুহুর্তে উত্তর ২৪ পরগনায় পশ্চিমবঙ্গ সরকারী কর্মচারীদের এক অংশের পাশাপাশি প্রতিরক্ষা, ডাক, রেল, পাটকল, অসংগঠিত ক্ষেত্রের মতো ২০ টা পৃথক ক্ষেত্র মিলিয়ে ভারতীয় মজদুর সংঘ-র সদস্য সংখ্যা ৩৫ হাজার।

তবে গৃহভৃত্যদের পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক, হকার, রিক্সা ও ভ্যানচালক ভাইদের জন্যও বিশেষ সদর্থক চিন্তাভাবনা শুরু করছে ভারতীয় মজদুর সংঘ।

আজ বাহন চালক সংঘ-র নবনিযুক্ত সভাপতি শুভ্র মজুমদার, সম্পাদক গণেশ রায়, কোষাধ্যক্ষ দিলীপকুমার বিশ্বাস সহ ২৮ জনের হাতে ভারতীয় মজদুর সংঘ-র পতাকা তুলে দিয়ে ভারতীয় মজদুর সংঘ-র জেলা সম্পাদক বিজয় কুমার জানিয়েছেন, “দীর্ঘদিন ধরে জেলার রাষ্ট্রবাদী বাহন চালক ভাইয়েরা এক বৃহত্তর ছাতার তলায় কাজ করতে চাইছিলেন, আশা করি মানবতার স্বার্থে এবার সবাই একযোগে কাজ করতে পারবেন।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights