Saturday, September 19, 2026
WA
Home Bangla বিদ্যুৎ চমক দেখুন বিলে – কি ভাবে জালিয়াতির নতুন স্কিম প্রয়োগ CESC...

বিদ্যুৎ চমক দেখুন বিলে – কি ভাবে জালিয়াতির নতুন স্কিম প্রয়োগ CESC বিলে ? – দেখুন কিভাবে আনুমানিক ৯০০ লক্ষ থেকে ৩০০০ লক্ষ টাকা চুরি বিদ্যুৎ বিলে?

0
1627
Electricity Distribution - West Bengal
Electricity Distribution - West Bengal

বিদ্যুৎ চমক দেখুন বিলে – কি ভাবে জালিয়াতির নতুন স্কিম প্রয়োগ CESC বিলে ?
পুরোটা পড়ুন আর দেখুন কিভাবে ৯০০ লক্ষ থেকে ৩০০০ লক্ষ টাকা চুরি হলো বিদ্যুৎ বিলে ।

যারা বিদ্যুৎ বিল নিয়ে আপত্তি করছেন তাদের খুব সুললিত ভাষায় ভদ্র ভাবে CESC বুঝিয়ে দিচ্ছে গত তিন মাস বিল দেয়া হয়েছে আনুমানিক হিসাবে ,তাই এই বর্ধিত বিল এসেছে । একে বারে সত্যি কথা , কোনো মিথ্যা চার নেই । আমরাও অনেক ক্ষেত্রেই দুর্ভাগ্য মেনে নিয়ে বিল দিতে বা ইনস্টলমেন্ট করতে লেগে পড়ছি । পরিষেবা যখন নিয়েছি টাকা দিতেই হবে , এটা ভদ্রতা ।

কোম্পানি কত দয়ালু ইনস্টলমেন্ট করে দিচ্ছেন ?

কিন্তু কিছু দুর্জন প্রশ্ন তুলছেন ভাই দাঁড়ান আমার কিছু বলার ছিল ।

ডোমেস্টিক কানেক্শনের ক্ষেত্রে প্রতি ইউনিট এনার্জি চার্জ :

০-২৫ ইউনিট ৩.৭৮ টাকা প্রতি ইউনিট
২৬-৬০ ইউনিট ৪.৮৯ টাকা প্রতি ইউনিট
৬১-১০০ ইউনিট ৬.৪১ টাকা প্রতি ইউনিট
১০১-১৫০ ইউনিট ৭.১৬ টাকা প্রতি ইউনিট
১৫১-২০০ ইউনিট ৭.৩৩ টাকা প্রতি ইউনিট
২০১-৩০০ ইউনিট ৭.৩৩ টাকা প্রতি ইউনিট
৩০১ এর বেশি ইউনিট ৮.৯২ টাকা প্রতি ইউনিট

এবার ধরা যাক আপনার প্রতি মাসে ইউনিট লাগে ৮০-১০০ ইউনিট, গত তিন মাসে আপনার বিল করেছে ৮০ ইউনিট করে| কিন্তু আপনি খরচ করেছেন ৯৫ ইউনিট করে সুতরাং আপনার বাকি ১৫X ৩=৪৫ ইউনিট । কোনো ভুল নেই , কোনো অপরাধ নেই ।

এবার মজা দেখুন এ মাসে আপনি আবার খরচ করেছন ৯৫ ইউনিট (ধরে নেয়া যায় লকডাউন এ নতুন কোনো বৈদ্যুতিক যন্ত্র কেনেন নি ।)

তাহলে আপনি মোট খরচ করেছেন ৯৫+বাকি ৪৫ = ১৪০ ইউনিট । কোম্পানি এই টাকা তো চাইবেই । কোথায় চুরি হলো বলুন ?

এই পর্যন্ত পড়ে যারা কপাল চাপড়ে বিল দিতে চললেন তাঁরা এক বার শেষটা দেখুন ।

আপনি ছিলেন ৯৫ ইউনিট গ্রুপের লোক , এ মাসে পড়ে গেলেন ১০১-১৫০ গ্রুপে অর্থাৎ ৭.১৬-৬.৪১=.৭৫ টাকা বা ৭৫ পয়সা বেশি প্রতি ইউনিট গ্রুপে । অর্থাৎ যদি প্রতি মাসে রিডিং নিয়ে বিল দিতো ,তার থেকে আপনি বেশি দিচ্ছেন ৪৫X .৭৫= ৩৩.৭৫ টাকা বেশি শুধু মাত্র রেট স্ল্যাব পরিবর্তনের কারণে । আর এর জন্য আপনি কখনই দায়ী নয় ।

তাহলে একজনের বিল এ ৩৩.৭৫ টাকা বেশি নিলে, নিশ্চয়ই বলা যায় আনুমানিক গড়পড়তা ৩০-১০০ টাকা প্রতি বিলে বেশি নিলো ।

যদি কলকাতার জনমানুষের ইলেকট্রিক কানেকশন ৩২ লক্ষ (CESC ওয়েবসাইট )হয়ে থাকে, এবং ৩০লক্ষ ডোমেস্টিক হয় ,তবে ৯০০ লক্ষ থেকে ৩০০০ লক্ষ টাকা বেশি হলো একই পরিষেবা দিয়ে ।

এর পর কিন্তু বাণিজ্যিক মিটার যাঁদের তাঁদের হিসাব কি হবে ভেবে দেখুন ।

মাননীয় সঞ্জীব গোয়েঙ্কা মহাশয় আমাদের হিসাবে যদি ভুল হয় বা বোঝার ভুল হয়, দয়া করে আমাদের বোঝান কেন ক্রিমিনাল কন্সপিরেসি এন্ড পাবলিক ফ্রড এর দায় আসবে না ।

এ কথা নিশ্চিত করে বলা যায় দেশের অন্যান্য স্থানের থেকে কলকাতায় বিদ্যুৎ মূল্য বেশি অথচ কয়লা আমাদের রাজ্যেই পাওয়া যায় তাপবিদ্যুৎ এর জন্য ।

করোনার কারণে মানুষ এমনি অসহায় আর মরার ওপর খাড়ার ঘা দিচ্ছেন । মানুষ কিন্তু সব দেখছে আর যাদের নিরাপত্তায় মানুষ কে ঠকানোর কাজ চলছে তা কিন্তু মানুষই উল্টে দেবে ।

ভুল করে ভুল হতে পারে , ক্ষমা চেয়ে শুধরে যান , না হলে মনোপলি ব্যবসা মানুষ চলতে দেবে না, আন্দোলন অনিবার্য ।

পাঠকদের অনুরোধ বিশৃঙ্খলা নয় , দরকার হলে আইন অনুসারে আবেদন ও প্রশাসনিক প্রতিকারের জন্য লিখিত অভিযোগ করুন ।

সামাজিক দূরত্ব ও সরকারি বিধি নিষেধ কে মেনে ,সর্ব স্তরে নিজের অধিকার কে প্রতিষ্ঠিত করুন । গণতন্ত্রের মর্যাদা রক্ষা হোক ।

আমাদের অনুরোধ আমাদের অনুমান ভুল প্রমান করুন আর নিজেদের নিস্কলঙ্ক প্রতিচ্ছবি তুলে ধরুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights