Saturday, October 24, 2026
WA
Home Bangla রম্য রচনা আর ফেসবুক সাহিত্য – আজকের গল্প ডেলি প্যাসেঞ্জার ও লোকাল...

রম্য রচনা আর ফেসবুক সাহিত্য – আজকের গল্প ডেলি প্যাসেঞ্জার ও লোকাল ট্রেনের ভাষা

0
2303
Local Train Daily Passenger
Local Train Daily Passenger

রম্য রচনা আর ফেসবুক সাহিত্য

আজকাল একটা ট্রেন্ড এসেছে মানুষ নিজের কবিতা ,ছোট লেখা ফেইসবুক ,ইনস্টাগ্রাম বা অন্য সোশ্যাল মিডিয়া তে দিচ্ছেন । অনেক ভালো লেখা চোখে পড়ে যায় । কিন্তু লেখকের স্থানে লেখা কালেক্টেড । আমাদের মতো রসিক পরে মুশকিলে , লেখা দেয়া যায় কিনা বিনা অনুমতিতে ভাবার বিষয় । উপায় না দেখে প্রযুক্তির সাহায্য নিলাম প্লাগারিসম চেক করে , সকলের জন্য তুলে দিলাম । প্রকৃত লেখক যদি দেখতে পান , আমাদের জানাবেন , আপনার নাম অবশ্য ই দেয়া হবে । আপাতত অনুরাগীদের জন্য এই ত্রুটি আশা করি আপনার সম্মতি পাবে । অবহেলার নয়, অনেক প্রকৃত প্রতিভার ছোঁয়া পাওয়া হাজার যেন জল বা বোট তালার সাহিত্যের মাঝে ।

আজকের গল্প ডেলি প্যাসেঞ্জার ও লোকাল ট্রেনের ভাষা

ট্রেনের ডেইলি প্যাসেঞ্জারদের কথাবার্তায় একটা আলাদা মেজাজ থাকে ।
ট্রেনে এক অফিসযাত্রী ভদ্রলোককে এক ব্যক্তি জিজ্ঞস করলেন “এই যে দাদা, অফিসে যাচ্ছেন? “
উত্তরে তিনি ফুঁসে উঠলেন, “তা না তো কি ? সকালবেলা ভিড় ঠেলে বাইজিবাড়ি যাচ্ছি?”
একটা ট্রেন স্টেশানে দাঁড়িয়ে আছে, একজন লোক হন্তদন্ত হয়ে এসে জানলার ধারে বসা ভদ্রলোক কে জিজ্ঞেস করলেন, “দাদা এটা কি সব স্টেশানে থামবে?”
ভদ্রলোক পেপার থেকে চোখ সরিয়ে গম্ভীর ভাবে উত্তর দিলেন, “কেন আপনি কি সব স্টেশানে নামবেন?”
চলন্ত ব্যান্ডেল লোকালে একজন ট্রেনের হাতল ধরে ছুটতে ছুটতে প্রশ্ন করলেন “দাদা, এটা কি ব্যান্ডেল ?”
তাৎক্ষণিক উত্তর ভেসে এল- “না এটা হ্যান্ডেল”..!!
দমদম থেকে সন্ধ্যেবেলার নারকীয় ভিড় জয় করে একজন একটা ট্রেনের পা দানীতে কোনও ক্রমে ঠাঁই পেয়েছে, গোটা শরীরের ৮০% দরজার বাইরে, কেবল এক হাতে একটা হাতল কোনক্রমে ধরতে পেরেছে, ট্রেন গতি নিয়ে নিয়েছে আর তার কানের পাশ দিয়ে পোষ্ট গুলো সাঁই সাঁই করে চলে যাচ্ছে, লোকটাও চাপ খেয়ে চিৎকার করছে, “দাদা, একটু চাপুন, একদম ঝুলছি যে…”
ভেতর থেকে কে একটা নির্বিকার গলায় বলে উঠলো, “শুধু ঝুললে হবে? মা কে বলুন কমপ্ল্যান দিতে”!
নিজের কলেজ জীবনের অভিজ্ঞতা থেকে বলছি .. ট্রেন প্রায় হাওড়া স্টেশন ছাড়বে ঠিক সেই সময় এক যুবক জিজ্ঞাসা করে উঠলো, ” দাদা, বালি ধরবে?”
শুনতে পেলাম একজন বলে উঠল ” সিমেন্ট লাগালে ধরবে

বিধাননগর স্টেশনে দাড়িয়ে আছি। একটা লোক হন্তদন্ত হয়ে ছুটে এসে হাঁপাতে হাঁপাতে স্টেশনে দাড়ানো অন্য একটি লোককে জিজ্ঞাসা করলো, “দাদা কোন ট্রেন আসছে?” লোকটি নির্বিকার চিত্তে উত্তর দিলো, “লোকাল ট্রেন”

দুটো পয়েন্ট অ্যাড করব
১) বালি স্টেশনে নামার আগে একজন বলে উঠল, “সামনে কি সব বালি?” ভীড়ের মধ্যে থেকে উত্তর এলো, “কয়েকটা সুগ্রীবও থাকতে পারে।”
২) একদিন প্রচন্ড ভীড়। প্রায় কামড়া খালি করে সবাই বালি স্টেশনেই নামবে। ভিতর থেকে একজন(daily passenger নয়) প্রশ্ন করল, ” দাদা বালি কোন দিকে পড়বে?” কেউ একজন বলে উঠল, “কেনো যে দিকে ডালা খুলবে”

সোনারপুর স্টেশনে এক মাসি আর এক জনকে ডাকছে ‘এ টেঁপি দেবড়ে (তাড়াতাড়ি) আয়, নক্কী (লক্ষ্মীকান্তপুর লোকাল) পোঁ( হর্ন) দেচে।

প্রাপ্তি :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights