Monday, October 26, 2026
WA
Home Bangla “একটি গীটারের গল্পে” পরিচালক রিম চ্যাটার্জী অন্য ছবি এঁকেছেন

“একটি গীটারের গল্পে” পরিচালক রিম চ্যাটার্জী অন্য ছবি এঁকেছেন

0
1708
A story from life, A story of a Guitar
A story from life, A story of a Guitar

“একটি গীটারের গল্পে” পরিচালক রিম চ্যাটার্জী অন্য ছবি এঁকেছেন
অভিজিৎ পল,কলকাতা, ০১ অগাস্ট ২০২০

“Our sweetest songs are those that tell of saddest thought.” ~ Percy Bysshe Shelley Quotes

“একমুঠো মেঘেদের গান শোনো তুমি
মন ভালো নেই মন ভালো নেই বলছো কেনো? “….

বলছো কেনো ! বলতে নেই…মন ভালো নেই জানলেও বলতে নেই..
একটি গীটারের গল্প আসলে ফিরে আসার গল্প…. নাড়ির টান অনুভবের গল্প…. ছবির পরতে পরতে মেঘের ঘনঘটা.. সেখানে সুর আর অন্তরের গানের সহজিয়া হয়েছে গীটারটি…

আসলে ব্যথাদের প্রশ্রয় কে দেয়!
আত্মজার ছায়া কি চায়?

মন খারাপের নয় জীবনের মাটির টানের গল্প লিখেছেন পৃথা দত্ত ও দেবলীনা চক্রবর্তী….
অদ্ভূত মিল আছে এক জায়গায়… গল্পের সূত্রে বলে রাখা ভালো বাস্তবে পৃথার দত্তের মা , একজন কবি ও সাহিত্যিক.. চন্দ্রিমা দত্ত.. তাই ভাবনার স্পন্দন শুধু গীটারের ছন্দে নয় মা ও মেয়ের অভ্যন্তরীণ সাগরের পারাপার..

“একটি গীটারের গল্পে” পরিচালক রিম চ্যাটার্জী অন্য ছবি এঁকেছেন.. শহর ও ছাদের ফ্রেমে সবটা বলে দিয়েছেন উনি…
শুরুর দিকের কয়েক লাইনের গানে গীটারের কথা যেন জীবন ছুঁয়ে গ্যাছে…ঈপ্সিতা ভট্টাচাৰ্য এর কণ্ঠে সঙ্গীত পরিচালক অরিজিৎ পাল ভারী সুন্দর গল্পের আত্মা স্থাপন করেছেন….

এক একটা গল্প জীবনের থেকেও বড় হয়…
এক এক টুকরো ছবি হয় কয়েকশো মাইলের সিনেমা..

“একটি গীটারের গল্প ” শুধুমাত্র ছবিগান নয়.. মা ও মেয়ের জার্নির এক নিটোল কবিতা নিবন্ধ..

শর্টফিল্মটির মূল ভাবনা হলো ঈপ্সিতা ভট্টাচাৰ্য ও শ্রীনয় চন্দ’র
@অভিজিৎ পাল

https://youtu.be/pdOjz1TpWpY

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights