Sunday, October 25, 2026
WA
Home Bangla ভাবনা মুক্ত মনের গভীর চেতনার ফসল ইমন সেনের যত ভাবনা ছিল মনে

ভাবনা মুক্ত মনের গভীর চেতনার ফসল ইমন সেনের যত ভাবনা ছিল মনে

0
1679

অভিজিৎ পাল , কলকাতা, ৯ জুলাই ২০২০:

“চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির,জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর , আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী,বসুধারে রাখে নাই খন্ড ক্ষুদ্র করি,~ গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর”

“যত ভাবনা আছে মনে আমায় বলে দাও বলে দাও
যদি কাল না থাকি কি হবে
এতো কাব্য নয় এতো ভাববো নয়”

…..যদিও ফিরে দেখা ইতিহাসের কতো কি বলেই দিয়েছে এই সভ্যতা আসলে নাটকীয় গল্পের শিরদাঁড়া বেয়ে নামে শীতঘুম
সত্যিই তো কতো ভাবনা আছে মনে..

ইমন সেন কলেজ ক্যান্টিনের যতটা ততটাই সাদা চুড়িদার রাজকন্যার…

একতরফার যতটা ততোটাই শ্রোতা ও বাংলাগানের.. নিজস্ব গান নিয়ে অন্যধারার সরল অথচ মন ছোঁয়া কথায় স্বকীয়তা অর্জন করেছেন তিনি ..

ক্রসটেক থেকে সদ্য রিলিজ করেছে তার লেখায়, সুরে ও কণ্ঠে নতুন অরিজিনাল “যত ভাবনা আছে মনে “..

গানের সহজ সুর ও চলন এই কঠিন সময়ে এক মুঠো দার্জিলিং এর মুগদ্ধতা এনে দিয়েছে…
এই ধারার গান সম্ভবত প্রথম করলেন ইমন.. দামাল একটা ছেলে জীবনের চূড়োয় বসে ভাবনার সাধনায় মত্ত যেন… বড় প্রশান্তির আবেগ জড়িয়েছে সুরে, ছন্দে..
রাপ ভার্শনটি লিখেছেন সুদীপ, গানের সাথে যা অসম্ভব হৃদয়গ্রাহী হয়ে উঠেছে..
ইলেকট্রিক গীটারের একটি বিশেষ অংশ বাজিয়েছেন শুভ্রশীষ বসাক… ভিডিও এডিট করেছেন দুলাল পাঠান…

রাত ভোর হয়ে যায় নীরব চোখে খুঁজি তোমায় মহাকাশে..
হ্যাঁ, মহাকাশের মতোই আমাদের আবেগ ভালোবাসা বন্ধুত্ব আর আবদার গুলো জেগে থাকুক.. এই মনে…. কেননা, মন কোন দিন শূন্যতায় বাঁচে না….
……. যত ভাবনা আছে মনে ‘,,
@অভিজিৎ পাল

youtube placeholder image

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights