Thursday, September 24, 2026
WA
Home Bangla জঙ্গিদের ইনফর্মার না শুধু চোর ? – লক ডাউনে সাইকেল চোর ও...

জঙ্গিদের ইনফর্মার না শুধু চোর ? – লক ডাউনে সাইকেল চোর ও ছিঁচকে চোরের উৎপাত দমদম নাগেরবাজার এলাকায়

0
1107
Terror Attack
Terror Attack

জঙ্গিদের ইনফর্মার না শুধু চোর ? – লক ডাউনে সাইকেল চোর ও ছিঁচকে চোরের উৎপাত দমদম নাগেরবাজার এলাকায়

লক ডাউনে একদল দুষ্কৃতকারী সাফাইয়ালা , সবজিওয়ালা রূপে ইনফর্মারের কাজ করছে এবং নিশ্চিত টিপ্ দিয়ে সংগঠিত চোরেদের সজাগ করছে ।

বিগত কয়েক দিনে সাইকেল, বাইক, খুচরো জিনিষ খোয়া যাচ্ছে ।

সকল এলাকা বাসি কে সতর্ক করে দেয়া যাচ্ছে যে , অচেনা লোকজন কে নিজেদের ফ্ল্যাটে বা বাড়িতে ঢুকতে দেবেন না ।

অবৈধ বাংলাদেশী ও অনন্য রাজ্যের পরিযায়ী শ্রমিক দের ভিড়ে মাইল গিয়ে কাজ করছে । এই সকল দূস্কৃতি ও জঙ্গি গোষ্ঠীর ইনফর্মার কিনা প্রশাসন ভেবে দেখুন আসন্ন বিধানসভার নির্বাচনের আগে জমি প্রস্তুত করা ও স্লীপের সেলের কাজ গোছানো এই খর্ব আয়ের সময় আদর্শ ।

প্রশ্ন দয়া বা মায়ার নয় প্রশ্ন দেশের নিরাপত্তা । সুতরাং সতর্ক থাকুন ।

মানুষ অসহায় আর এই সুযোগে এদের আনাগোনা ।

যাদের আবাসনে সিসি টিভি আছে তাদের অনুরোধ সন্দেহভাজন আনাগোনায় নজর দিন । চুরি শুধু আপনার পারিবারিক ক্ষতি কিন্তু নাশকতা বা তার পরিকল্পনা সমগ্র রাষ্ট্রের ক্ষতি ।

এরা মুখে মাস্ক বা রুমাল পরে ও চোখে সানগ্লাস পরে ঘুরছে । এই রকম একজনের ছবি দেয়া হলো সাইকেল চুরির লক্ষ্যে দমদম মতিঝিল অঞ্চলে ১৩ই অগাস্ট বিকেল ৪-৫টার ভিতর একে এক সহযোগী সহ দেখা যায়

দেশ কে বাঁচানো কেবল মাত্র পুলিশ ও প্রশাসনের দায়িত্ব নয় , নাগরিক হিসাবে আমাদের সচেতন হতে হবে ।

কিছু জিনিস মনে রাখুন :

১. সোশ্যাল মিডিয়ায় নিজের বীরত্ব দেখানোর জন্য , কোনো দামি দ্রব্য ,গয়না কিনলে ছবি পোস্ট করবেন না । আজকের দুনিয়ায় আপনার সাফল্যে অতি আপন জন ঈর্ষা করে , আর সেখানে সুযোগের অপেক্ষায় কে বসে আছে কে জানে ।

২. নিজের বাড়ি কবে থাকবেন , কবে থাকবেন না , কোনো পোস্ট দেবেন না । লোকে জেনে যাবে আপনি বাড়ি নেই । দাঁত কেলিয়ে ফিলিং হ্যাপি বা প্রাউড ফ্রম টাইগার হিল বা সুন্দরবনে বাঘের সাথে থেকে পোস্ট করলেন আর আপনার বাড়ি চোরেদের অভয় অরণ্য হয়ে গেলো । ফায়ার এসে দেখলেন বাড়ি পুরো সানিটাইজ হয়ে গেছে কিছু নেই । নিজের বিল্ডিঙের লোকেদের সাথে যোগাযোগ রাখুন না থাকলে, অন্তত সিসি টিভি বা বন্ধু দের নজর রাখতে বলুন । ইন্স্যুরেন্স করে রাখুন ।

গাড়িতে সতর্ক নজর রাখুন ,সয়ংক্রিয় লক ও অ্যালার্ম লাগান ।

৩. নিজের মেডিকেল কন্ডিশন ওষুদের বিবরণ সোশ্যাল মিডিয়ায় দেবেন না , চায়ের দোকানের বিধান রায় নয় আপনার আসল ডক্টর বাবুই সঠিক পরামর্শ দেবেন । কিন্তু চোরের দল কাজের লোকের মাধ্যমে অষুধের অপপ্রয়োগ করতে পারে , বহু ক্ষেত্রে দেখা গেছে কাজের লোকের ID পর্যন্ত নেই ছবিও নেই ।

৪.ছেলে মেয়ের গতিবিধি নজরে রাখুনঃ লাভ জিহাদ শুধু নয় , হঠাৎ উত্তেজনায় ও অনেক বিপদ ডেকে আনে যুবসমাজ ।

৫. টেম্পোরারি কাজের লোক , আয়া ,মালি ,সাফাই কর্মী , সবজিওয়ালা , মাছওয়ালা ইত্যাদি অছিলায় ISIS বা অনন্য জঙ্গী গোষ্ঠী সজাগ । আপনার নিরাপত্তা আপনার । বাড়ির গুরু জনদের বলুন ঘরের মধ্যে হাঁটে ও মাঝে মাঝে বারান্দা , জানালা দিয়ে আশপাশে নজর রাখতে ।

৬. জনপ্রিয় সিরিয়ালের সময় বেশি সাবধান । ওই বোকাবাক্সের ন্যাকা প্রোগ্রামের মোহে কখন আপনার সর্বনাশ হয়ে যাবে জানতেও পারবেন না ।

৭. অনলাইন পেমেন্টের জন্য আলাদা ব্যাঙ্ক একাউন্ট খুলুন । জনধন একাউন্ট পয়সা লাগবে না । সামান্য সামান্য টাকা রেখে লেনদেন করুন,সব হারানোর ভয় থাকবে না অনলাইন বেচা কেনায় ।

৮. অপরিচিত ফ্রেন্ড রিকোয়েস্ট নেবেন না , হ্যাকার ও হানি ট্রাপ আপনাকে টানবেই । তার থেকে পুরোনো সম্পর্কে আর বিশ্বাস নিয়ে আসুন ।

৯. আপনার ছেলে বা মেয়ে কত ভালো মেইন পায় তা শুনিয়ে বলির ছাগলের বট পাতা চিবানোর আনন্দ নেবেন না। এই আর্থিক মন্দার সময় জীবন হিংসার মাধ্যমে পেতে আগ্রহী । আমি পাচ্ছিনা তোকেও পেতে দেবোনা । তাই ইলিশ মাছ বার মটন বিরিয়ানি পাতে থাকুক ,সোশ্যাল মিডিয়ায় নয় ।

১০. সবশেষে এটিএম থেকে টাকা তোলার সময় অন্য কে ঢুকতে দেবেন না , টাকা বাইরে এসে গুনবেন না । যদি অধিক টাকা তোলেন সাথে অন্য কাউকে নিন এবং একটু দূরে আপনাকে নজরে রাখতে বলুন । অন্য কেউ সন্দেহ জনক মনে হলেই এগিয়ে গিয়ে প্রশ্ন করতে বলুন । আপনাকে অযথা নজর রাখার অধিকার কারো নেই ।

সময় ভালো নয় প্রতি স্তরে পুলিশ ও প্রশাসন কে সাহায্য করুন । নিজে সাবধান থাকুন ও অন্য কে সাবধান থাকতে সাহায্য করুন ।

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights