Monday, October 26, 2026
WA
Home Bangla মসজিদ ভেঙে সুলভ শৌচালয় বানালো চীনের শি জিনপিং সরকার

মসজিদ ভেঙে সুলভ শৌচালয় বানালো চীনের শি জিনপিং সরকার

0
1299
Mosque in China Turned into Toilet
Mosque in China Turned into Toilet

মসজিদ ভেঙে সুলভ শৌচালয় বানালো চীনের শি জিনপিং সরকার

হীরক মুখোপাধ্যায় (১৭ অগস্ট ‘২০):- মসজিদ ভেঙে সুলভ শৌচালয় বানালো চীনের শি জিনপিং সরকার। ধর্মীয় সম্প্রদায়ের মনে ইচ্ছাকৃত আঘাত দেওয়ার জন্য চীনা সরকার এই রকম কাজ করেছে বলে মনে করছে আন্তর্জাতিক তথ্যাভিজ্ঞ মহল।

স্থানীয় মানুষের বক্তব্য অনুযায়ী, “২০১৮ সালে উত্তর পশ্চিম চীনের জিনজিয়াং প্রদেশের আতুশ এলাকার সুনতাগ গ্রামের বাইরে অবস্থিত ‘টোকুল’ নামে একটা মসজিদ অধিগ্রহণ করেছিল চীন সরকার। পরে এই মসজিদকে ভেঙেই তৈরী করা হয়েছে জনসাধারণের জন্য এই সুলভ শৌচালয়।”

এই সুলভ শৌচালয় জনসাধারণের জন্য এখনো উন্মুক্ত করা না হলেও, এই ঘটনায় স্থানীয় উইঘুর মুসলমানদের মধ্যে হতাশা ও আতঙ্ক তৈরী হয়েছে। উইঘুর মুসলমান সমাজ চীনের ধর্মীয় দমনপীড়ন নীতির জন্য মনে মনে কষ্ট পেলেও চীনের দমনপীড়ন নীতির বিরুদ্ধে এখনো মুখ খোলেনি পাকিস্তান, সৌদিআরব সহ কোনো মুসলমান শাসিত দেশ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, “মুসলমান সম্প্রদায়ের ধর্মাচরণে বাঁধাদানের বিষয়ে চীনকে আগেই সংযত হওয়ার আবেদন করেছিল আমেরিকা সরকার।”
আমেরিকার আন্তর্জাতিক তথ্যাভিজ্ঞ মহলের বক্তব্য অনুযায়ী, “এই পর্যন্ত বিভিন্ন সময়ে ৫ হাজারের বেশি মসজিদ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে চীন সরকার।”

#Chinise_Mosque_Turn_Into_Washroom #Tokul_Mosque #Shi_Jinping #Public_Washroom #Religious_Life #Religious_Freedom_Of_China #Religious_Story

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights