Friday, September 25, 2026
WA
Home Bangla শরীরের ভালো মন্দ – জানুন জেনে রাখুন

শরীরের ভালো মন্দ – জানুন জেনে রাখুন

0
1513
Aghor Babu and Bengali society
Aghor Babu and Bengali society

শরীরের ভালো মন্দ – জানুন জেনে রাখুন

ড: পলাশ বন্দ্যোপাধ্যায় , কলকাতা , ২৫ অগাস্ট ২০২০

■হতাশা থেকে মানুষ মোটা হয়।হতাশায় মানুষ খায় বেশি।শরীর চর্চা করে কম।

■রাত জাগলে এসিডিটির সমস্যা বেশি হয়।রাত জাগলে স্ট্রেস হরমোন বেশি ক্ষরণের কারণে পাকস্থলীতে এসিডের ক্ষরণও বেশি।রাগ,দুশ্চিন্তা ও উত্তেজনাতেও তাই।

■ঘুমের সময় শরীর রিপেয়ারিং মোডে থাকে।যার কারণে সকালে উঠে অনেক সময় দেখা যায় ছোটখাটো ব্যথা বেদনা,কাটা,ছেঁড়া সেরে গেছে।

■বয়ঃসন্ধিকালের ব্রণর একটি গুরুত্বপূর্ণ কারণ হলো এন্ড্রোজেন আধিক্য।এর জন্য প্রচুর ওষুধ খেয়ে কোনো লাভ নেই।

■জল ফুটিয়ে অনেকে তা ছেঁকে নেন।এতে বেশির ভাগ ক্ষেত্রে ছাঁকনি বা কাপড়ের কারণে জলটির পরিশুদ্ধি আবার নষ্ট হল।জলের নিচের সেডিমেন্ট ক্ষতিহীন।

■জ্বরের সময় বেশি করে জল খাবেন।জ্বরে শরীর থেকে বেশি জল বেরিয়ে যায়। স্নান করবেন।এতে শরীরের বর্ধিত তাপ নিয়ন্ত্রণে থাকে।হালকা জামা কাপড় পরবেন।এতে শরীর থেকে সহজে তাপ নির্গত হয়।

■সুগার,প্রেসার থাইরয়েড সারে না।ওষুধের দ্বারা নিয়ন্ত্রণে থাকে।ওষুধ হঠাৎ করে বন্ধ করে দেবেন না।

■বেশির ভাগ পেটখারাপ ভাইরাসের কারণে।ও.আর.এস ,জল এবং হালকা খাবার খেলে কয়েকদিনেই সেরে যায়।বেশির ভাগ জ্বরও তাই।

■বিশ্বব্যাপী অন্ধত্বের সবথেকে বড় কারণ হলো ভিটামিন এ’র অভাব।সবুজ সব্জি,গাজর, ইত্যাদিতে প্রচুর ভিটামিন এ আছে।

■শরীরে রোদ লাগালে শরীর নিজেই ভিটামিন ডি তৈরি করতে পারে তার জন্য।

■ইদানিং আমাদের দেশে শ্বাসপ্রশ্বাস সংক্রান্ত সমস্যা বেড়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ হলো বায়ুদূষণ।

■অনিয়ন্ত্রিত শব্দদূষণ আধুনিক বিশ্বে বধিরত্বের একটি বিশেষ কারণ।

■অপারেশনের কাটা জায়গা জুড়ে স্বাভাবিক হতে সময় লাগে দু বছর।সারার সময় প্রথমে কাটা পড়া নার্ভের কারণে জায়গাটি অবশ থাকে।পরে অতিরিক্ত নার্ভ গজানোর ফলে জায়গাটি বেশি অনুভূতিপ্রবন হয়।

■সাদা চামড়ার থেকে কালো চামড়া শরীরের পক্ষে ভালো।এতে মেলানিন পিগমেন্ট বেশি থাকে,যা সূর্যের আল্ট্রা ভায়োলেট রে ,বি টাইপ থেকে শরীরকে রক্ষা করে,যা ত্বকের ক্যান্সারের কারণ হতে পারে।

■ডায়েটিং করে ওজন কমাতে গেলে শরীর ভাঙে বেশি।পেশী ক্ষতিগ্রস্ত হয়।যেটুকু দরকার তা খেতেই হবে।সঠিক পরিমান ও অনুপাতে।এমনকি স্নেহ পদার্থও শরীরে দরকার। বরং শরীর চর্চার দিকেও নজর দিন।

■শরীর চর্চায় শরীরের প্রতিটি কোষে ঠিকঠাক খাদ্য ও অক্সিজেন পৌঁছয় সঠিক রক্ত সরবরাহের কারণে।এতে শরীর চনমনে থাকে।

■বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তি কমার একটি কারণ হলো বয়সের কারণে স্নায়ু কোষের হ্রাস।আনন্দে থাকলে,সৃষ্টিশীল থাকে,যৌনজীবন স্বাভাবিক থাকলে স্নায়ু ভালো থাকে।

■মাথা ন্যাড়া করলে চুল বাড়েও না,ঘনও হয় না।হেয়ার ফলিকল জন্মের সময় যে সংখ্যায় থাকে তাই থাকে। বাড়ে না।

■যত বেশি জল খাবেন,তত ভালো,এমন নয়।শরীর থেকে সে জল না বেরোলে কিন্তু বিপদ।আপনার কিডনি ঠিক আছে তো?…..

আজ এই পর্যন্ত।ভালো থাকুন সবাই। আগামীদিন সুন্দর হোক ।

পলাশ_বন্দ্যোপাধ্যায়, ২৪.০৮.২০২০

*** Consult your doctor for any medical advice and changes you like to do before you follow the same. These are general advice your case may be different.***

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights