Monday, October 26, 2026
WA
Home Bangla সুস্মিতা আনিস ও মিনার রহমান নিয়ে এসেছেন লকডাউনে নতুন প্রেমের গান

সুস্মিতা আনিস ও মিনার রহমান নিয়ে এসেছেন লকডাউনে নতুন প্রেমের গান

0
1673
Abar Brishti Hobe | আবার বৃষ্টি হবে | Shusmita Anis | Minar Rahman
Abar Brishti Hobe | আবার বৃষ্টি হবে | Shusmita Anis | Minar Rahman

সুস্মিতা আনিস ও মিনার রহমান নিয়ে এসেছেন লকডাউনে নতুন প্রেমের গান

২৭ আগস্ট,২০২০:জীবনে প্রেম আমাদের নানা পরিস্থিতি মোকাবেলা করার শক্তি দেয়। বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুস্মিতা আনিস এবং মিনার রহমান নিয়ে এসেছেন নতুন একটি প্রেমের গান “আবার বৄষ্টি হবে”। গানটি বর্তমান মহামারীতে এক যুগলের ভালোবাসার গল্প। এই গানে এমন এক অল্প বয়সী প্রেমিক যুগলের সম্পর্কে বলা হয়েছে যারা মহামারীজনিত কারণে জীবনে একে অপরের থেকে দূরে, পুরোন মধুর মুহূর্তগুলির কথা স্মরণ করে চলেছে।

এ গানে তাদের অনুভূতি গুলো পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে সাহায্য করে। তবে গল্পটি শেষ হয় আশাবাদী এক সুরের রেশ ধরে যখন দুজনই উপলব্ধি করে যে তারা আলাদা হয়ে গেলেও একে অপরের প্রতি তাদের ভালবাসা প্রবলভাবে বিদ্যমান, একদিন তারা আবার এক হবে। গানটি ঢাকা শহরে চিত্রায়িত। গানটির কথা ও সুর করেছেন মিনার রহমান, সঙ্গীত আয়োজনে সাজিদ সরকার। নিউ মিউজিক প্যারাডাইম কোম্পানির ব্যানারে তৈরি এই গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ফ্লাইবট স্টুডিওর পরিচালক নাহিয়ান আহমেদ। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন এইসময়ের জনপ্রিয় তারকা সুনেরা বিনতে কামাল এবং খাইরুল বাসার। “আবার বৄষ্টি হবে” মুক্তি পেল সুস্মিতা আনিস ইউটুব চ্যানেল সহ সকল ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে।

Abar Brishti Hobe | আবার বৃষ্টি হবে | Shusmita Anis | Minar Rahman
Abar Brishti Hobe | আবার বৃষ্টি হবে | Shusmita Anis | Minar Rahman

সুস্মিতা আনিস বললেন,”আমি মিনার এর প্রতি কৃতজ্ঞ যে, উনি এতো সুন্দর একটি সময় উপযোগী গান তৈরী করেছেন যেটি সকলের জন্যই কম বেশি হলেও প্রযোজ্য। আপনজনদের থেকে দূরে থাকাটা বড়ই কষ্টদায়ক এবং আমরা সকলেই চাই স্বাভাবিক জীবনে ফিরে যেতে। আশাকরি আমাদের ডুয়েট গানটি শ্রোতাদের ভালো লাগবে।অন্যদিকে মিনার রহমান বললেন,”আশা করি গানটি শ্রোতাদের ভালো লাগবে, গানটির ভাবনাগুলোকে শ্রোতারা অনুভব করতে পারবেন।”

youtube placeholder image

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights