Sunday, October 25, 2026
WA
Home Bangla “কান্না বারণ” – কিন্তু চোখের জলের হয়না কোনো রং, তবু কত রঙের...

“কান্না বারণ” – কিন্তু চোখের জলের হয়না কোনো রং, তবু কত রঙের ছবি আছে আঁকা

0
1456
"কান্না বারণ" - কিন্তু চোখের জলের হয়না কোনো রং, তবু কত রঙের ছবি আছে আঁকা
"কান্না বারণ" - কিন্তু চোখের জলের হয়না কোনো রং, তবু কত রঙের ছবি আছে আঁকা

ফিরে ফিরে যাওয়া
সব খুঁড়ে পাওয়া
সুখের কিংবা অসুখে
জ্যামিতির ফাঁকে আবছায়া শূন্যতা……

অভিজিৎ পাল,কলকাতা,১২ সেপ্টেম্বর ২০২০

যন্ত্রনার প্যাকেজে কান্নার ভূমিকা অনস্বীকার্য…. বাস্তবে চোখ যতই জলেই ভিজুক… তবুও আমাদের “কান্না বারণ”…সমঝোতা আর নির্ভরশীলতার মতান্তরে বুকে জমতে থাকে দীর্ঘশ্বাস .. আবেগের ছুঁতোয় হোক বা প্রেমের অস্বীকারে ‘ কান্না বারণ …’ হাফিজার কলমে উঠে এসেছে সেই আক্ষেপ… যন্ত্রনা… একজন শিল্পী বোধহয় তার অন্তরের মানুষটিকে সবচেয়ে বেশি জাস্টিফাই করতে পারেন… একজন শিল্পীই পারেন তার সমস্ত ক্ষয় দিয়ে অবসাদ গুলো কে ঢেকে দিতে…এই পারার বিশ্বাস যতই দীর্ঘশ্বাস বয়ে নিয়ে আসুক না কেনো, শিল্পীর কলম কিন্তু কোন দিন থামে না… তার আবেগও কমে না… নতুন প্রজন্মের মধ্যে যারা স্বকীয়তায় নিজের নিজেদের মধ্যে সিগনেচার রাখছেন তাদের মধ্যে অবশ্যই হাফিজা সুলতানা র নাম আসবে…
শিল্পীর কলমের মতোই যন্ত্রনার জমাট ভাব তার কণ্ঠে স্পষ্ট…

“ঋণ জড়ানো ঐ দুচোখে
দূর বহুদূর তোমায় আঁকে
কোন আবেগে সে কথারা
হারিয়েই সুখে তারা….. “

“কান্না বারণ ” এ ভোকাল ডিজাইন করেছেন হাফিজা সুলতানা ও পীযুষ দাস
আররেঞ্জমেন্ট করেছেন ইমন চন্দ্র.

শিল্পীর নিজের ইউটুব চ্যানেলেই গানটি দেখা ও শোনা যাবে….
লিংক দেয়া রইলো….

youtube placeholder image

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights