Thursday, September 17, 2026
WA
Home Bangla ভারতে শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা স্বরুপ বেনাপোল দিয়ে...

ভারতে শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা স্বরুপ বেনাপোল দিয়ে ভারতে গেল বাংলাদেশের ইলিশ

0
1033
Ilish Festival at 6 Ballygunge Place
Ilish Festival at 6 Ballygunge Place

ভারতে শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা স্বরুপবেনাপোল দিয়ে ভারতে গেল বাংলাদেশের ইলিশ

তরিকুল ইসলাম লাভলু, বাংলাদেশ প্রতিনিধি: ভারতে শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা স্বরুপ ১৪৫০ মেট্রিক টন ইলিশ বেনাপোল বন্দর দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে গেল। ভারতের কেন্দ্রীয় সরকারের জন্য এই শুভেচ্ছা। ২০১২ সালে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ মাছ রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

তবে এরপর বাংলাদেশ সরকার একাধিকবার ভারত সরকারকে শুভেচ্ছা উপহার স্বরুপ ইলিশ মাছ দিয়েছে। গত বছরও শারদীয়া দূর্গাপুজার সময় দেওয়া হয়েছিল ৫০০ মেট্রিক টন ইলিশ মাছ। পদ্মার ইলিশ পেয়ে ওপারের অনেকে খুশি।সোমবার দুপুরে ইলিশের চালান বেনাপোল বন্দর এলাকায় এসে পৌছায়। এরপর কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে বিকেলে ১২ মেট্রিক টন ইলিশ মাছের দুটি ট্রাক বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করে। ইলিশ রফতানিকারক প্রতিষ্ঠান হলো খুলনার জাহানাবাদ সি ফুড লিঃ। আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের জে,কে এন্টারপ্রাইজ। সিএন্ডএফ এজেন্ট বেনাপোলের নীলা এন্টারপ্রাইজ।

প্রতি কেজি ইলিশ মার্কিন ১০ ডলারে রফতানি করা হলো। যা বাংলাদেশী টাকায় ৮শত ৫০ টাকা।বেনাপোল মৎস্য অফিসের কোয়ারেনটাইন পরিদর্শক আসওয়াদুল ইসলাম জানান, ১৪৫০ মেট্রিক টনের মধ্যে সোমবার ইলিশের প্রথম চালান ১২ মেট্রিক টন ভারতে প্রবেশ করেছে। পর্যায়ক্রমে বাকী মাছ রফতানি হবে।

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights