Monday, October 26, 2026
WA
Home Bangla অর্ডন্যান্স ফ্যাক্টরিকে কর্পোরেটাইজেশন করার চক্রান্তের বিরোধীতায় পথে নামল বিপিএমএস

অর্ডন্যান্স ফ্যাক্টরিকে কর্পোরেটাইজেশন করার চক্রান্তের বিরোধীতায় পথে নামল বিপিএমএস

0
1010
অর্ডন্যান্স ফ্যাক্টরিকে কর্পোরেটাইজেশন করার চক্রান্তের বিরোধীতায় পথে নামল বিপিএমএস
অর্ডন্যান্স ফ্যাক্টরিকে কর্পোরেটাইজেশন করার চক্রান্তের বিরোধীতায় পথে নামল বিপিএমএস

অর্ডন্যান্স ফ্যাক্টরিকে কর্পোরেটাইজেশন করার চক্রান্তের বিরোধীতায় পথে নামল বিপিএমএস

হীরক মুখোপাধ্যায় (১৬ সেপ্টেম্বর ‘২০):- ভারত চীন সীমান্তে যখন ধীরে ধীরে বেড়ে চলেছে যুদ্ধের উন্মাদনা, ঠিক তখন কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ‘অর্ডন্যান্স ফ্যাক্টরি’-কে কর্পোরেটাইজেশন করার চক্রান্তের প্রতিবাদে পথে নামল ভারতীয় প্রতিরক্ষা মজদুর সংঘ (বিপিএমএস)।

গতকাল এআইডিইএফ, আইএনডিডব্লিউএফ-এর সাথে সম্মিলিত ভাবে উত্তর ২৪ পরগনার ইশাপুর মানিকতলা অঞ্চলে এক প্রতিবাদী জনভায় সামিল হয় বিপিএমএস।

প্রসঙ্গতঃ বলে রাখা ভালো, অর্ডন্যান্স ফ্যাক্টরি-কে কর্পোরেটাইজেশন করার বিষয়ে আগামী ১৮ সেপ্টেম্বর বিকেল ৩ টায় অর্ডন্যান্স ফ্যাক্টারী বোর্ডের মহা নির্দেশক তথা অধ্যক্ষ-র সাথে ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে আলোচনায় বসতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রকের অনুমোদিত ৩ শ্রমিক সংগঠন এআইডিইএফ, আইএনডিডব্লিউএফ এবং বিপিএমএস।

জানিয়ে রাখা ভালো, গত ৯ সেপ্টেম্বর বিপিএমএস কার্যকর্তাদের এক ভিডিও বৈঠকে কর্পোরেটাইজেশন-এর বিরোধিতায় দেশের সকল প্রতিরক্ষা উৎপাদন কর্মচারীদের একযোগে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিপিএমএস-এর জাতীয় অধ্যক্ষ জি থিরুকুমার বৈঠকে উপস্থিত অন্য কার্যকর্তাদের জানান, “অর্ডন্যান্স ফ্যাক্টরিকে কর্পোরেটাইজেশন করার প্রতিবাদে আমরা বিভিন্ন সময়ে দেশের প্রতিরক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রী এমনকি রাষ্ট্রপতি-কে প্রতিবাদলিপি পাঠালেও শীর্ষ আধিকারিকগণ সহ মন্ত্রীরা মৌনভাব ধারণ করেছেন।”

ওই ভিডিও আলোচনা সভায় বিপিএমএস-এর সহাধ্যক্ষ এস এন বাটওয়ে বলেন, “আমরা একদিকে যেমন রেলের বেসরকারীকরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ঠিক তার পাশাপাশি অর্ডন্যান্স ফ্যাক্টরিকে কর্পোরেটাইজেশন করার প্রতিবাদেও সামিল হয়েছি।
আগামী দিনে নির্দিষ্ট সূচী মেনে আমরা অনির্দিষ্টকালের জন্য হড়তালে বসতে চলেছি।
অর্ডন্যান্স ফ্যাক্টরি-র কর্পোরেটাইজেশন করার চক্রান্তের বিরোধিতা ও আমাদের আসন্ন হড়তাল কর্মসূচীকে সফল করার জন্য এখন থেকেই দেশের প্রতিটা শাখায় প্রতিবাদী সভা করতে হবে।”

বিপিএমএস-এর জাতীয় কার্যনির্বাহীদের আহ্বানের পরিপ্রেক্ষিতে গতকাল বিকেলে উত্তর ২৪ পরগনার ইশাপুর মানিকতলায় প্রতিবাদী সভায় সামিল হয় বিপিএমএস।

ইশাপুর রাইফেল ফ্যাক্টরিতেই শুধু বিক্ষোভ সমাবেশ হয়নি, বিক্ষোভ সমাবেশের খবর এসেছে দমদম ও কাশীপুরের প্রতিরক্ষা সামগ্রী নির্মাণ কার্যালয় থেকেও।

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights