Saturday, October 24, 2026
WA
Home Bangla মাটির নিচে বাড়ি – নিটোল সুরে বাঁধা মন ছুঁয়ে রাখা কিছু কথা

মাটির নিচে বাড়ি – নিটোল সুরে বাঁধা মন ছুঁয়ে রাখা কিছু কথা

0
1421
মাটির নিচে বাড়ি - নিটোল সুরে বাঁধা মন ছুঁয়ে রাখা কিছু কথা
মাটির নিচে বাড়ি - নিটোল সুরে বাঁধা মন ছুঁয়ে রাখা কিছু কথা

মাটির নিচে বাড়ি – নিটোল সুরে বাঁধা মন ছুঁয়ে রাখা কিছু কথা
অভিজিৎ পাল, কলকাতা, ০১ অক্টোবর ২০২০

“অনেক কিছুই আছে ধরা যা আজও অধরা মুহূর্তদের জন্য রাখা কিছু সমবেদনা হাজার হোক তারাই থাকে এ জীবন জুড়ে মাটির নিচের বাড়ি তাই রাখা থাকে গোপনে…. “

মাটির নিচে বাড়ি একমাত্র গাছেদের হয়.. জীবনের প্লাটফর্ম জুড়ে হাজারো ভাবনার শাখা প্রশাখা বেড়ে ওঠে… প্রান পায় কতো কবিতা কতো সময় এসে থেমে থাকে… নিরুদ্দেশ হয়েও হারানোর যাপনরা কোন দিনও হারায় না.. আকিব হায়াৎ অন্য এক সময় কে এঁকেছে তার ভাবনার ক্যানভাসে.. গানের লিরিক্স মানুষের জীবনের কথা বলে.. এতো সহজে এতো কঠিন জার্নি কে দেখানো বা বোঝানো সম্ভব নয়… কিন্তু কবি আকিব পেরেছেন… কেন না সে জানে লেখা জিতে গেলেও কবিরা চিরকাল হেরেই যায়… মাটির নিচে বাড়ি বোধহয় গাছেদের পর একমাত্র কবিদেরই হয়..

“আমি গন্ধ ফুলের দেশে সংখ্যালঘু একটা ঘাস
আমি যখন তখন হারানো খুচরো পয়সার উল্টো পাশ “

এই যন্ত্রনার গল্প বোধহয় আকিব ঘাসেদের কাছেই জেনেছে.. যন্ত্রনার কারণ হয়ে ওঠে সিদ্ধান্ত, আত্মসমীকরণের রাজনীতি.. নয়তো বাঁচার অধিকারে কেনো তফাৎ আসবে বলুন তো !!

“আমি বিপ্লবীদের দেশে কুঁকড়ে থাকা কলম
আমার হাতের কাগজ সাদা তাতে ঢালছি আমি মলম ‘….

এই মলম সুরাহার, এই মলম কম্প্রোমাইসের, এই মলম কোন ভাবে টিকে থাকা এই রক্তাক্ত পরিস্থিতিতে জরাসন্ধের মতো… পিতা ভীষ্মের মতোই এই গান
এই গান রামায়ণ, মহাভারতের বার্তা.. এই গান সমস্ত মেরুকরণ এই গান অনেক ভাঙা অনুশাসন..

“মাটির নিচে বাড়ি ” গড়তে আকিবের সাথে যোগ্য সঙ্গত দিয়েছে প্রত্যেকে.. যোগ্য ভিডিওগ্রাফি, নীলাঞ্জনের তবলার বোল, আকিব আর সোহমের নিৰ্দেশনা, সোহমের এডিট, পুনম সাহা আর আকিবের অভিনয়, শ্রীতমার মেকাপ, সব মিলিয়ে এই গান হয়ে উঠেছে সমুদ্র… এতে না ডুব দিয়ে উপায় নেই….

আকিব হায়াৎ এর ইউটুব চ্যানেল থেকেই রিলিজ করেছে… “মাটির নিচে বাড়ি “

youtube placeholder image

@অভিজিৎ

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights