Wednesday, September 16, 2026
WA
Home Bangla চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস তেজস এক্সপ্রেসের জন্য ঘন্টায় ১৬০ বেগে যেতে পারে এরকম...

চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস তেজস এক্সপ্রেসের জন্য ঘন্টায় ১৬০ বেগে যেতে পারে এরকম ইঞ্জিন তৈরি করেছে

0
1557
Chittaranjan Locomotive Works
Chittaranjan Locomotive Works

চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস তেজস এক্সপ্রেসের জন্য ঘন্টায় ১৬০ বেগে যেতে পারে এরকম ইঞ্জিন তৈরি করেছে

By PIB Kolkata

কলকাতা, ২রা অক্টোবর, ২০২০   

চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস(সি এল ডব্লু) নির্মিত পুশ-পুল অপারেশন্সের জন্য প্রথম ব্যাচের তেজস এক্সপ্রেসের দুটি ইঞ্জিনের আজ যাত্রার সূচনা করা হয়েছে। অ্যারোডায়নামিক্যালি অর্থাৎ বাতাস ভেদ করে যাবার সময় যাতে দক্ষ ভাবে উচ্চ গতিতে যাত্রীবাহী রেল নিয়ে এই ইঞ্জিন যেতে পারে সেভাবে এই ডব্লুএপি-৫ সিরিজের ইঞ্জিন দুটি ( ইঞ্জিন সংখ্যা ৩৫০১২ এবং ৩৫০১৩) তৈরি করা হয়েছে।  সি এল ডব্লু-এর জেনারেল ম্যানেজার শ্রী প্রবীণ কুমার মিশ্র সংস্থার পদস্থ আধিকারিক ও কর্মীদের উপস্থিতিতে তেজস এক্সপ্রেসের জন্য তৈরি এই ইঞ্জিনগুলির যাত্রার সূচনা করেন। 

ছয়হাজার অশ্বশক্তি ক্ষমতা সম্পন্ন এই ইঞ্জিনগুলির মধ্যে আইজিবিটি ভিত্তিক পরিচালন ব্যবস্থা রয়েছে, এগুলি ঘন্টায় সর্বোচ্চ ১৬০ কিলোমিটার বেগে ছুটতে পারে। অধ্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ড্রাইভার কেবিনের মধ্যে কম্পোজিট কনভার্টার রয়েছে। এর ফলে ট্রেনের কামরা বা রান্নার কামরায় আলাদাভাবে ডিজেল চালিত জেনারেটর রাখার প্রয়োজন নেই।  ইঞ্জিনগুলি নিঃশব্দে পরিবেশকে দূষিত না করেই ট্রেনকে নিয়ে যাবে। পরিবেশ বান্ধব এই ইঞ্জিনগুলি জ্বালানী সাশ্রয়ী। এগুলি রক্ষণাবেক্ষণে বেশী সময় লাগেনা। ফলে শান্টিং-এ বেশী সময় ব্যয় হবে না। ভারতীয় রেলের মর্যাদা পূর্ণ প্রথম সারির ট্রেন চালানোর কাজে এই ইঞ্জিনগুলি ব্যবহার হবে।  

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights