Sunday, October 25, 2026
WA
Home Bangla খুঁজে নাও অবসর, যুদ্ধ থামুক আর নাইবা থামুক , জীবনের গান গেয়ে...

খুঁজে নাও অবসর, যুদ্ধ থামুক আর নাইবা থামুক , জীবনের গান গেয়ে যায় “যুদ্ধ থামার পর”

0
1609
যুদ্ধ থামার পর
যুদ্ধ থামার পর

খুঁজে নাও অবসর যুদ্ধ থামুক আর নাইবা থামুক জীবনে গান গেয়ে যায় “যুদ্ধ থামার পর”

অভিজিৎ পাল , কলকাতা , ০৫ অক্টোবর ২০২০

“হাজারো চেষ্টা থাকবে জেনো
অবুঝ এই মনটার

কষ্টরাও থাকবে জানি বিষাদের জন্য

তাতেও কিছু যায় আসে না
যদি থাকো তুমি
এই তুমিটা অনেক দামি
তাকে হারাতে চাই না আমি…. “

…… আমি জানি… শুধু তুমি জানো না… আমি মানি শুধু তুমি মানো না….কুয়াশার মতো নিরাপত্তায় তো তোমাকে রাখি নি.. ভাঙা ঘরের চারটে দেয়ালের সংসার তুমিতো হতেই পারতে…
দেখো ঠিক আবার দেখা হবে, যুদ্ধ থামার পর…

গানের অঞ্চল জুড়ে হারানোর গন্ধ ভাসলে সৌম্যদীপের ঘরে গান ফেরে.. শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে দম বন্ধ হয়ে আসে… কতো যে ঘটনা পায়ে হেঁটে চলে যায় তার খবর কেউ রাখে না…

SNF এর গান “যুদ্ধ থামার পর”.. বিরতির কথা বলে… হয়তো নতুন কোন যুদ্ধ শুরুর ভাষা অবচেতন মনকে শিখিয়ে দিয়ে যায়…

“সাজাও তোমার যুদ্ধনীতি বাড়াও মন্ত্রী দল চেপ্টা গোলাপ বইয়ের ভিতর এখনও সম্বল ” … কেনো এমন হয় যখন রহস্যরা নিজেদের ওপেন করার জন্য কারোর শব্দ, কারোর স্বর, কারোর স্বপ্ন হয়ে ওঠার আবদার করে !!
কেনো এমন হয় যখন “চলো একটা বোকা প্রেমের গান লিখি ভুলে যাই কি লাভ কি ক্ষতি !”… ভুলতে চাইলেও মন ভুলতে দেয় না… যন্ত্রনারা তাই হাত ছেড়ে যায় না…

এই গান অন্য যুদ্ধ জয়ের গান.. বেঢপ জগঝম্পের চিৎকার থেকে অনেক এগিয়ে থাকা এ গান…

Anny Ahmed গমের রঙের মতো বিকেল এনেছে এই গল্পে….তার গায়িকী মাস্টার স্ট্রোক দাদা’র মতোই.. আশা রাখি “যুদ্ধ থামার পর” Anny’র জীবনে সেরা কাজের একটি হয়ে থাকবে…

লিরিক্স প্রধান গানের ছোঁয়া অন্য তাতে বিকেলে ভোরের ফুলের গন্ধ থাকে… সৌম্যদীপের গান কম্পোজিশন বরাবর অন্য কথা লেখে অন্য গল্প বলে…ভিড়ের ভিতরেও সৌম্যদীপ অবস্থান স্পষ্ট.. ষ্টুডিও ফোরাম অনেক যত্নে ভিডিও টি বানিয়েছে…

ইনশাআল্লাহ, যদি সব যুদ্ধ এই গানের পর থেমে যায় অবাক হবো না….
“পায়ের তলার মাটি ধুলোর বিস্মৃতি, সহজ জীবন বাঁচতে চাইলে কঠিন পরিস্থিতি “…
…….
……..কেননা,

 "Everything you can imagine is Real "- pablo picasso 
youtube placeholder image

@অভিজিৎ

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights