Thursday, September 17, 2026
WA
Home Bangla কবি এবাদুল হকের কাব্যগ্রন্থ একগ্লাস জলের ছায়ায় আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রবীণ ঐতিহাসিক...

কবি এবাদুল হকের কাব্যগ্রন্থ একগ্লাস জলের ছায়ায় আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রবীণ ঐতিহাসিক খাজিম আহমেদ

0
1237
কবি এবাদুল হকের কাব্যগ্রন্থ একগ্লাস জলের ছায়ায় আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রবীণ ঐতিহাসিক খাজিম আহমেদ
কবি এবাদুল হকের কাব্যগ্রন্থ একগ্লাস জলের ছায়ায় আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রবীণ ঐতিহাসিক খাজিম আহমেদ

কবি এবাদুল হকের কাব্যগ্রন্থ একগ্লাস জলের ছায়ায় আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রবীণ ঐতিহাসিক খাজিম আহমেদ

সংবাদদাতা: সাংবাদিক সংঘ, বহরমপুর ২১ অক্টোবর ২০২০ মুর্শিদাবাদ জেলার স্বনামধন্য পত্রিকা ‘আবার এসেছি ফিরে’ শরৎ সংখ্যা আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জেলার বিশিষ্ট কবি ও সাহিত্যিক সামশুল আলম।

কবি ও সম্পাদক এবাদুল হকের কাব্যগ্রন্থ ‘একগ্লাস জলের ছায়ায়’ আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বহরমপুরের গর্ব ও প্রবীণ ঐতিহাসিক খাজিম আহমেদ।

অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক ও ছোট গল্পকার উপন‍্যাসিক সামশুল আলম। প্রধান অতিথি ছিলেন জেলার কবি সন্দীপ বিশ্বাস ও বিপ্লব বিশ্বাস, সম্পাদক, মুর্শিদাবাদ সাংবাদিক সংঘ। অতিথিবৃন্দ খাজিম আহমেদ (ইতিহাসবেত্তা, নিজের কমিউনিটির আইডেণ্ডিটি খুঁজে বের করবার প্রচেষ্টায় আজীবন ইতিহাস চর্চায় আত্মমূল্যায়নের দিক উন্মোচনের দিশারী)। বর্ষীয়ান কবি শ‍্যামল বন্দোপাধ‍্যায়, কবি এম নাজিম, কবি এস. হজরত আলী প্রমুখ বিশিষ্টজনেরা ‍সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও কবি উপন‍্যাসিক সম্পাদক অভিজিৎ রায়, কবি ও সম্পাদক শুভঙ্কর চট্টোপাধ্যায়, কবি ও সম্পাদক রাহুল ঘোষ, কবি মুহাম্মদ আকমল হোসেন। আকমল হোসেন সুদূর মালদহ থেকে ছুটে এসেছিলেন সাহিত‍্যের টানে। এবাদুল হকের কাব‍্যগ্রন্থ প্রকাশ করেন জনাব খাজিম আহমেদ সাহেব। এছাড়াও বক্তব্য রাখেন সন্দীপ বিশ্বাস ও খাজিম আহমেদ। এছাড়াও তরুণ ও প্রবীণদের কবিতা পাঠের আসর জমে ওঠে। অনুষ্ঠানটি সুচারুরূপে পরিচালনা ও ঘোষকের দায়িত্ব পালন করেন তরুণ কবি ও উল্কাবৃষ্টির সম্পাদক এম এ ওহাব।

পত্রিকাজগতে অন্যতম নাম আবার এসেছি ফিরে। গত ৪২ বছর ধরে সুদীর্ঘ পথচলা। নিরবচ্ছিন্ন না হলেও অক্লান্ত পথচলা। অর্ধশতাব্দীর দোরগোড়ায় দাঁড়িয়ে গত ২১ অক্টোবর মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সংঘের বিজন ভট্টাচার্য সভাকক্ষে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্যদিয়ে শরৎকালীন সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ ঘটল।

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights