Tuesday, October 27, 2026
WA
Home Bangla তিলোত্তমার আইফেল টাওয়ার ও লা ন্যু বাঙ্গালী

তিলোত্তমার আইফেল টাওয়ার ও লা ন্যু বাঙ্গালী

0
1092
An evening in Paris-right here in Kolkata!
An evening in Paris-right here in Kolkata!

তিলোত্তমার আইফেল টাওয়ার ও লা ন্যু বাঙ্গালী

সুমন মুন্সী , কলকাতা, ৪ অক্টোবর ২০২০

সবে শীতের আমেজ লেগেছে ইকো পার্কের ঝিলের ধারে , সন্ধ্যা তখন ,নতুন যৌবনের ছোঁয়ায়, মদির আলোয় ভোরে উঠেছে চারিদিক । এক কাপ চা হাতে আইফেল টাওয়ারের দিকে বিস্ময় ভরা চোখে তাকিয়ে । হঠাৎ হুঁশ ফিরলো ছোট মেয়ের ডাকে “বাবা চলো জেঠুরা ওপরে উঠে গেলো , আমরা যাবো না ?”

আজ আমার সাথে এসেছে আমার ১১ বছরের ছোট কন্যা, তাঁর নেশা হলো ফটোগ্রাফির । জেঠু অর্থাৎ এক এবং অনবদ্য সকলের প্রিয় দেবাশীষ সেন চেয়ারম্যান ও এমডি (হিডকো ) সাথে এসেছিলেন তাঁর যোগ্য সহধর্মিনী মিসেস সেন।

আজ কলকাতার মুকুটে এক নতুন পালকের সংযোজন হলো “প্যারিসের আইফেল টাওয়ারের রেপ্লিকা” এখন তিলোত্তমার আইফেল টাওয়ার এবং যেখানে চালু হলো লিফ্ট পরিষেবা । টাওয়ারের ওপর থেকে সন্ধ্যের পর নিউ টাউনের ঝিলের ধারের এই নতুন আকর্ষণ নিঃসন্দেহে কলকাতার পর্যটনের এক নতুন আকর্ষণ ।

সমগ্র পার্কটি দেখলে বোঝা যায় যোগ্য পরিচালকের হাতে থাকলে সরকারী পরিকল্পনাও স্বপ্নের রূপ নেয় ।

এ যেন দুধের স্বাধ ঘোলে মেটানো , এটা নিন্দুকদের মত হতে পারে, কিন্তু , নিজের অভিজ্ঞাতায় আসল আইফেল টাওয়ার ক্ষনিকের জন্য মনে হয়েছিল কলকাতায় নেমে এসেছে । সেটাই বা কম কিসে , যেখানে অর্ধেক সরকারি প্রকল্প বাস্তবের মাটিতে জীবন খুঁজে পায়না, সেখানে এই প্রচেষ্টা প্রশংসার দাবিদার ।

মৈত্রী দেবীকে ধার করে বলি, “ন হন্যতে” অর্থাৎ ইট উইল নেভার ডাই এবং হিডকোর তিলোত্তমার আইফেল টাওয়ারও যেন স্বপ্নের “লা ন্যু বাঙ্গালী” । সেই বিখ্যাত ছবি “য়্যান ইভনিং ইন প্যারিস” এর গানও গাইতে পারেন, নিজের প্রিয় মানুষটিকে নিয়ে স্বপ্নের দুনিয়াতে । কিংবা নতুন ধাবা “কাফে একান্তে” দেবে নির্জনে একসাথে সময়কে উপভোগ করার সাথে মনের মতো রাসনাতৃপ্তির সুযোগ ।

এখন এক এক বারে ২৫ জন করে ওপরে উঠতে দেবে শুধু একটাই অনুরোধ স্বাস্থ্য বিধি মেনে যত্ন করে উপভোগ করুন ।

সন্ধ্যায় বিশিষ্ট জনেদের মধ্যে ছিলেন গেস্ট অফ অনার অভিনেত্রী কণীনিকা ব্যানার্জী সহ আরো অনেকে ।

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights