Monday, October 26, 2026
WA
Home Bangla কলম্বাস ভারত খুঁজতে বেরিয়ে খুঁজে পেলো আমেরিকা – আর ভারতীয়রা ভারত ছেড়ে...

কলম্বাস ভারত খুঁজতে বেরিয়ে খুঁজে পেলো আমেরিকা – আর ভারতীয়রা ভারত ছেড়ে আমেরিকা পেতে পাগল?

0
1407
INDO USA FLAG
INDO USA FLAG

কলম্বাস ভারত খুঁজতে বেরিয়ে আমেরিকা পেলো – আর ভারতীয়রা ভারত ছেড়ে আমেরিকা পেতে পাগল

ড:পলাশ বন্দোপাধ্যায় ,কলকাতা ,৮ অক্টোবর ২০২০

আমেরিকার নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পর আমাদের মানে আবাসী ভারতীয়দের আবার নাচ শুরু হয়ে গেল।আমরা নাচ প্রিয় জাতি।নাচতে ভালোবাসি ।নাচার মধ্যে দোষের কিছু নেই।শরীর মন ভালো থাকে।

আমার খটকা অথবা প্রশ্নটা অন্য জায়গায়।হয়তো বা তাতে কোনো গভীরতা নেই।কোনো রাজনৈতিক পান্ডিত্য নেই এই প্রশ্নের পিছনে।কিন্তু তবুও বলি।যিনি এখন প্রেসিডেন্ট হলেন তিনি আগের জনের থেকে বেশি বিদগ্ধ,পরিণত ও ভালো মানুষ জেনেও বলি।তিনি কি বিশ্ব শান্তি অর্জনের জন্য অন্য জাতিদের কাছে তাঁদের দেশের অস্ত্র বিক্রীর লাভজনক ব্যবসাটা ছেড়ে দেবেন?তিনি কি তৃতীয় বিশ্বের একান্ত ব্যক্তিগত ও দ্বিপাক্ষিক ব্যাপারগুলো(যা তাঁরা নিজেরাই আলোচনার টেবিলে বসে মিটিয়ে নিতে পারেন) তাতে নাক গলাবেন না?ডিভাইড এন্ড রুল করবেন না?তিনি কি আমাদের বড়দা হয়ে তার কার্যকালের মেয়াদের পুরোটাই আমাদের শত্রু প্রতিবেশী দেশের কান মলে যাবেন ?তার শাসনে কি আগ্রাসী দাদাগিরি থাকবে না?তিনি কি দাঁড়িপাল্লায় সৎ ভাবে একই ওজনের গুরুত্ব দিয়ে সাদা ও বাদামি চামড়াদের রাখবেন?

এসব যদি না হয়(হবে না) তাহলে আমরা আবার একবার আগের স্টাইলে তেলের বাটি নিয়ে তাঁর দিকে ছুটছি কেন? আমাদের শিং,ল্যাজ এসব তো আগে থেকে গজিয়েই ছিলো ,নতুন করে আর কি গজাবে? বহুদিন তো ছোট ভাইয়ের মতো ভিক্ষাবৃত্তি হলো।এবার একটু মেরুদন্ডী হয়ে আমরা দেশের স্বাধীন নাগরিকেরা আমাদের প্রশাসন,সরকারের কাছ থেকেই নিজেদের মৌলিক অধিকারগুলোর বাস্তবিকীকরণ চাই না! আমরা দাবী করি না,যাদের ট্যাক্সের টাকায় দেশটা চলে তাঁরা যাতে দেশে কুকুর বিড়ালের মতো নাগরিক পরিষেবা না পান সেটা দেখা হোক।

মিনমিনে বিড়ালের মতো মিউ মিউ না করে অন্য দেশের একজন শাসক ইন্ডিয়ানের কাছে স্বপ্ন আশা না করে আমাদের দেশের অসংখ্য শাসক ইন্ডিয়ান রাজনৈতিক নেতাদের কাছ থেকে সততা দায়বদ্ধতা আশা করা হোক! এভাবে কতদিন আর চৌকির তলায় লুকিয়ে,’দেখি না কি হয়!’ এর বোকা ও পঙ্গু মানসিকতার পতাকা তুলে বাঁচার ভান করা?কতদিন আমেরিকা সব করে দেবে ভ্রান্ত ধারণায় বসে থাকা? তারা তাদেরটা বুঝে নিতে পারলে আমরা আমাদেরটা পারবো কেন? না পারলে

এতদিন কি করলাম তবে ভোট ভোট খেলে? আমাদের রঙ গোষ্ঠী বা দলের ধামা ধরে থাকতেই হবে? আমাদের সকলের খাদ্য বস্ত্র বাসস্থানের দাবি আমরা কবে করতে শিখবো?কবে রাস্তার পাশে দাঁড়িয়ে নেতাদের দিকে তাকিয়ে ভক্তির হাত নাড়া ছাড়তে পারবো?এগুলো ভাবতে হবে না এবার?
●●●●●●●●●●●●●●●●●●●

পলাশ_বন্দ্যোপাধ্যায়

০৮.১১.২০২০

youtube placeholder image

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights