Thursday, September 17, 2026
WA
Home Bangla আস্তাকুঁড়ের রবীন্দ্রনাথ ঠাকুর – খোদ কলকাতার বুকে স্কুলের মধ্যে স্বাস্থ্যস্বাথী কেন্দ্রে এই...

আস্তাকুঁড়ের রবীন্দ্রনাথ ঠাকুর – খোদ কলকাতার বুকে স্কুলের মধ্যে স্বাস্থ্যস্বাথী কেন্দ্রে এই ঘটনা

0
1134
আস্তাকুঁড়ের রবীন্দ্রনাথ ঠাকুর - খোদ কলকাতার বুকে স্কুলের মধ্যে স্বাস্থ স্বাথী কেন্দ্রে এই ঘটনা
আস্তাকুঁড়ের রবীন্দ্রনাথ ঠাকুর - খোদ কলকাতার বুকে স্কুলের মধ্যে স্বাস্থ স্বাথী কেন্দ্রে এই ঘটনা

আস্তাকুঁড়ের রবীন্দ্রনাথ ঠাকুর – খোদ কলকাতার বুকে স্কুলের মধ্যে স্বাস্থ স্বাথী কেন্দ্রে এই ঘটনা

কলকাতা , ৪ ডিসেম্বর ২০২০:অনেক সম্মানে ভালোবাসায় মনীষীদের মূর্তি স্থাপন হয় কিন্তু কিছুদিন পরে অবহেলায় পরে থাকেন তাঁরা । অপ্রিয় হলেও সত্যি ।

বাংলা তথা সারা বিশ্বের কবি তিনি প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথের মূর্তি স্থাপন করা হয় দমদম মতিঝিলের কৃষ্ণ কুমার হিন্দু একাডেমিতে ২০১০ সালে । স্কুলের হল ঘরে সেই মূর্তি রাখা ছিল । কিন্তু বর্তমানে স্বাস্থ্য স্বাথী ফর্ম ভর্তি চলছে সাথে ভোটারআইডি কার্ড সংশোধন, তাই সবাই ব্যাস্ত । নিজের স্বাস্থ্যনিয়ে বাঙালি চিন্তিত তাই এতো দিন যিনি বাংলার সংস্কৃতির একক ব্র্যান্ড আইকন তাঁর কাঁধেই সব চিন্তা জঞ্জালের আকারে চাপিয়ে দিয়ে সকলে উদাসীন ।

এটা নিয়ে রাজনীতি খুঁজবেন না , সমগ্র জাতি উদাসীন আর কতটা নির্লজ্জের সাধনা করলে এই পরিণতি হয়, এক সোনার অতীত যুক্ত সমাজে আজ শুধুই হতাশা । স্বাস্থ্য স্বাথীর কাজ চলছে বলে মমতা ব্যানার্জি রবি ঠাকুরের অবমাননা করেছেন বা অন্য দল সরকারকে অপদস্ত করতে এই কাজ করেছে এমন নয় । এটা সামাজিক উদাসীনতার করুন ছবি । ছিঃ ছিঃ ছিঃ করবেন না কেউ এখন ?

মানুষের কাছে একটাই প্রশ্ন বিজেপি, কংগ্রেস, তৃণমূল, বামফ্রন্ট ইত্যাদি রাজনৈতিক দাদা দিদিদের জন্য তো কেঁদে পড়েন,আজ বাংলায় রবি ঠাকুর কি একান্তে নিশ্চিন্ত থাকার অধিকারটুকুও হারিয়েছেন ?

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights