Monday, October 26, 2026
WA
Home Bangla কোন্নগর ঘোষ পাড়ায় শারদোৎসব সম্মেলন পালিত হলো জনসেবার মধ্যে দিয়ে

কোন্নগর ঘোষ পাড়ায় শারদোৎসব সম্মেলন পালিত হলো জনসেবার মধ্যে দিয়ে

0
1137
কোন্নগর ঘোষ পাড়ায় শারদোৎসব সম্মেলন পালিত হলো জনসেবার মধ্যে দিয়ে
কোন্নগর ঘোষ পাড়ায় শারদোৎসব সম্মেলন পালিত হলো জনসেবার মধ্যে দিয়ে
কোন্নগর ঘোষ পাড়ায় শারদোৎসব সম্মেলন পালিত হলো অসহায় পরিবারের হাতে শীতবস্ত্র এবং নিত্যপ্রয়োজনীয় সাংসারিক সামগ্রী তুলে দেয়ার মধ্যে দিয়ে 

প্রতিষ্ঠানের 28.11.2020 তারিখের বিজ্ঞপ্তির রেশ টেনে পুনরায় আপনাদের জানাই যে ৬.১২.২০ রবিবার, সকাল এগারোটায় (ভুবনেশ্বরী মহাদেব মন্দির) প্রাঙ্গন থেকে গঙ্গাতীরের ইটভাটার বিয়াল্লিশ (42) টি অসহায় পরিবারের হাতে শীতবস্ত্র এবং নিত্যপ্রয়োজনীয় সাংসারিক সামগ্রী তুলে দেওয়া হলো ।

শারদোৎসব সম্মেলনের সকল সদস্য সদস্যা, শুভানুধ্যায়ী ও অনুরাগীদের উপস্থিতি ও সহযোগিতা একান্ত ভাবে ধন্যবাদের দাবি রাখে ।

আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আরো জানাই যে ইতিমধ্যে কোন্নগর নবগ্রামের “সত্য ভারতী” (শিশু ও বৃদ্ধাশ্রম) এবং কানাইপুর বাঁশাই এর “প্রচেষ্টা” (প্রতিবন্ধী শিশু, বালক ও বালিকা বিকাশ কেন্দ্র) আমাদের সাথে যোগাযোগ করে সাহায্য প্রার্থনা করেছেন ।

আমরা আনন্দের সাথে জানাই যে “শারদোৎসব সম্মেলন”, ঘোষ পাড়া, কোন্নগর, ওপরের তিনটি ক্ষেত্রেই সাহায্যের সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং প্রতি ক্ষেত্রেই আমরা শীত বস্ত্র ও সাধারণ বস্ত্র, মশারি, বিছানার চাদর ইত্যাদি সহ সাংসারিক তৈজসপত্র প্রদান করেছি ।

এছাড়া কানাইপুর “প্রচেষ্টা” র আবেদন ও প্রয়োজনীয়তা বিবেচনা করে শারদোৎসব সম্মেলন দুটি “হুইল চেয়ার” ও একটি “প্রতিবন্ধী ট্রাই সাইকেল” প্রদানেরও সিদ্ধান্ত গ্রহণ করেছে ।

শারদোৎসব সম্মেলনের এই কার্যক্রমের নির্ঘণ্ট এইরূপ পালিত হলো :

06.12.20 রবিবার = গঙ্গা পাড় ইটভাটার 42 টি পরিবারের হাতে উপরোক্ত সামগ্রী তুলে দেওয়া হবে ।

13.12.20 রবিবার = সত্য ভারতী এবং বাঁশাই প্রচেষ্টার প্রতিনিধিদের হাতে উপরোক্ত সামগ্রী তুলে দেওয়া হবে ।

সময় ও স্থান অপরিবর্তিত থাকবে ।

শারদোৎসব সম্মেলনের সদস্য সদস্যা সহ কোন্নগরের সকল সুধীজনের উপস্থিতি শারদোৎসব সম্মেলন একান্ত ভাবে কামনা করে সকলকে ধন্যবাদ দেন ডঃ সুমিত মিত্র সংস্থার সাধারণ সম্পাদক ।

News & Photo by Indrajit Mitra

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights