Wednesday, September 16, 2026
WA
Home Bangla নলতায় ভিজিডি কার্ডে অনিয়মের অভিযোগের তদন্ত করলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

নলতায় ভিজিডি কার্ডে অনিয়মের অভিযোগের তদন্ত করলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

0
1083
Bangladesh
Bangladesh

নলতায় ভিজিডি কার্ডে অনিয়মের অভিযোগের তদন্ত করলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

তরিকুল ইসলাম লাভলু,নলতা,বাংলাদেশ থেকে,১৪/১২/২০২০ : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ৬ নং নলতা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ভিজিডি কার্ডে উপকারভোগির নামের তালিকায় অনিয়মের অভিযোগের তদন্ত করলেন কালিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী। ১৪ ডিসেম্বর সোমবার বেলা সাড়ে ১০ টায় তিনি সরেজমিনে তদন্ত করেন।

জানা যায়, নলতা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ২০২১-২০২২ এর ভিজিডি কার্ড উপকারভোগি নির্বাচনে ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমান তদন্ত কমিটি দ্বারা তদন্ত না করে নিজের ইচ্ছামত অনিয়মের মাধ্যমে চুড়ান্ত করেছেন বলে এলাকার নজরুল ইসলামের স্ত্রী আকলিমা খাতুন, আজিবর রহমানের স্ত্রী নাছিমা খাতুন, মোক্তার আলীর স্ত্রী মর্জিনা খাতুনসহ ১১ জন গত ১০ ডিসেম্বর কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বারাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে গতকাল সোমাবর সকাল সাড়ে ১০ টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী সরেজমিনে তদন্ত করেন। এসময় অভিযোগকারীরা ইউপি সদস্য হাবিবুর রহমানের বিরুদ্ধে অনিয়মের কথাগুলো তুলে ধরেন।

এব্যাপারে জানতে চাইলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী বলেন, অভিযোগের তদন্ত করতে যেয়ে দেখা গেছে যারা অভিযোগ করেছেন তারা ভিজিডি কার্ড পাওয়ার যোগ্য। তবে নির্বাচিতদের ২টি পরিবার দেখা গেছে তারাও গরীব। একদিনে সবগুলো তদন্ত করে দেখা সম্ভব হয়নি। আগামীতে সবগুলো তদন্তকরে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, নীতিমালা অনুযায়ী ভিজিডি উপকারভোগি নির্বাচন করা হয়েছে। যারা অভিযোগ করেছে তাদের কারও নামে রেশন কার্ড আছে। কেউ পূর্বে ভিজিডির চাল পেয়েছে। তদন্ত কর্মকর্তারা তদন্ত করে যদি তাদের দেওয়ার মত হয় তবে দেবে।

#তরিকুল ইসলাম লাভলু-০১৯৪৩৯৬২৮২১
তারিখ: ১৪/১২/২০২০ ইং

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights