Tuesday, September 22, 2026
WA
Home Bangla ভালোবাসি’ পড়ে মুগ্ধ কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রুপসা

ভালোবাসি’ পড়ে মুগ্ধ কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রুপসা

0
1319
ভালোবাসি’ পড়ে মুগ্ধ কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রুপসা
ভালোবাসি’ পড়ে মুগ্ধ কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রুপসা

‘ভালোবাসি’ পড়ে মুগ্ধ কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রুপসা

ঢাকা থেকে আবু সাঈদ: রাহিতুল ইসলামের “ভালোবাসি” পড়ে মুগ্ধতা প্রকাশ করলেন কলকাতার জনপ্রিয় তরুণ অভিনেত্রী রুপসা চট্টোপাধ্যায়।
নতুন বছর ২০২১-এর প্রথম দিন দুপুরে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম ও ফেসবুকে রূপসা ‘ভালোবাসি’ বইয়ের একটি রিভিউ ভিডিও পোস্ট করেছেন।
ভিডিওতে ‘ভালোবাসি’ গল্পের মিঠু চরিত্রের প্রতি তাঁর ভালোলাগার কথা জানিয়েছেন। গল্পের সারমর্ম উন্মুক্ত করেছেন। পাশাপাশি বইটি সংগ্রহ করতে অন্যদেরও উৎসাহ দিয়েছেন। আজ শুক্রবার প্রকাশিত ওই ভিডিওতে ভালোবাসি গল্পের প্রধান দুই চরিত্রের নামও বলে দিয়েছেন রূপসা চট্টোপাধ্যায়।
‘ভালোবাসি’ তরুণ লেখক রাহিতুল ইসলামের নবম বই। বাংলাদেশ থেকে বইটি প্রকাশ করেছে প্রীতম প্রকাশ। এর প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি। বাংলাদেশে ‘ভালোবাসি’ বইয়ের পরিবেশক প্রথমা, বাতিঘর, স্বপ্ন ’৭১ প্রকাশন, রকমারি ডটকম ও কলকাতায় উদার আকাশ।
রূপসা কলকাতায় ‘তানসেনের তানপুরা’ ওয়েব সিরিজের কেন্দ্রীয় চরিত্র ‘শ্রুতি’ হিসেবে সবচেয়ে বেশি জনপ্রিয়।
এর বাইরে তাঁর গ্রহনযোগ্য কাজগুলোর মধ্যে বেশি আলোচিত ‘সত্যমেব জয়তী’, ‘লোফার’, ‘হে ভগবান’, ‘সহস্র এক আরব্য রজনী’, ‘ভানুমতীর খেল’, ‘লোফার বাংলা’ ও ‘রাধা’।
স্যোসাল মিডিয়ায় রুপসার রিভিউ ভিডিও পোস্ট দেওয়ার বিষয়ে জানতে চাইলে সাংবাদিক ও লেখক রাহিতুল ইসলাম বলেন, ‘কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রূপসা চ্যাটার্জীর প্রতি আমি কৃতজ্ঞ। ওনাকে ২০২১- ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানাই। ‘ভালোবাসি’ বইটি উনার ভালো লেগেছে, উনি ভিডিওর মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। আমি আপ্লুত!’
বাংলাদেশে বইটির মূল্য রাখা হয়েছে ৫০ টাকা, আর কলকাতায় ৪৫ রুপি। অনলাইন প্লাটফর্ম অ্যামাজন, বই বাজার ও রকমারি ডটকম থেকেও পাঠকেরা বইটি সংগ্রহ করতে পারবেন।

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights