Thursday, September 24, 2026
WA
Home Bangla কলকাতায় চল্লিশতম আইএনসিএ আন্তর্জাতিক কংগ্রেসের সূচনা

কলকাতায় চল্লিশতম আইএনসিএ আন্তর্জাতিক কংগ্রেসের সূচনা

0
1025
40th INCA International Congress started in Kolkata
40th INCA International Congress started in Kolkata

কলকাতায় চল্লিশতম আইএনসিএ আন্তর্জাতিক কংগ্রেসের সূচনা

By PIB Kolkata

কলকাতা, ১০ই ফেব্রুয়ারি, ২০২১

কেন্দ্রের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ মানচিত্র প্রস্তুতকারী সংস্থা, ন্যাশনাল এটলাস এন্ড  থিমেটিক ম্যাপিং অর্গানাইজেশন-ন্যাটমো কলকাতায় ইন্ডিয়ান ন্যাশনাল ক্যাটোগ্রাফিক এসোসিয়েশন (ইনকা)র তিনদিনের ৪০ তম বার্ষিক সম্মেলনের আয়োজন করেছে । বর্তমান কোভিড পরিস্থিতিতে  অনুষ্ঠানটিতে ব্যক্তিগত উপস্থিতি অথবা ভারচ্যুয়ালি౼ দুভাবেই অংশ গ্রহণ করা যাবে। 

পশ্চিমবঙ্গের  রাজ্যপাল  শ্রী জগদীপ ধনখড় আজ সম্মেলনের উদ্বোধন করেন।  ১৯৭৯ সালে হায়দরাবাদে ৭৯ জন মানচিত্রবিদ এবং ভূ-স্থানিক বিশারদ ইনকা গঠন করেন। বিশ্বব্যাপী সমাদৃত এই সংস্থার এখন ৩০০০ জন  সদস্য এবং ৮৪টি সংগঠনের আজীবন সদস্যপদও রয়েছে।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী জগদীপ ধনখড় আজ কলকাতায় ইন্ডিয়ান ন্যাশনাল ক্যাটোগ্রাফিক এসোসিয়েশন (ইনকা)র তিনদিনের ৪০ তম বার্ষিক সম্মেলনের উদ্বোধন করছেন।

৪০তম ইনকা আন্তর্জাতিক সম্মেলনের মূল বিষয় হলো ‘ডিজিটাল ম্যাপিং  ইনোভেশনস ইন মেক ইন্ডিয়া ইনিশিয়েটিভস’। সম্মেলনে অংশগ্রহনকারীরা গবেষণা-ভিত্তিক অনুসন্ধানগুলি  প্রকাশ ও আলোচনা করবেন। এই কংগ্রেসে দেশ ও বিদেশের প্রায় ৫০০ বিশেষজ্ঞ অংশ নিয়েছেন।

বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনী সংক্রান্ত জাতীয় নীতির মূল লক্ষ্যগুলি হল স্থিতিশীল অর্থনৈতিক এবং সামাজিক বিকাশ অর্জনে সহায়তা করা। নীতি নির্ধারকরা  বিভিন্ন বিষয়ে প্রযুক্তি ব্যবহার বাড়ানোর  জন্য, সংশ্লিষ্ট সকলের কাছে  স্বাস্থ্য পরিষেবা, খাদ্য সুরক্ষা, শিক্ষা এবং সরবরাহ শৃঙ্খলের মতো গুরুত্বপূর্ণ বিষয় এবং বিভাগগুলিতে উদ্ভাবনমূলক নানা বিষয়ে পরামর্শর আহ্বান জানিয়েছে। ‘ড্রোন’, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ এর মতো ডিজিটাল ম্যাপিং উদ্ভাবনের সাহায্যে এখন বড় আকারের মানচিত্রগুলি আরও সঠিক ও বিস্তারিত (10 সেমি পর্যন্ত) তথ্য সরবরাহ করতে পারে,  যার অর্থ মানচিত্রের দুই পিক্সেল  পাঁচ সেন্টিমিটারের সমতুল হবে। এই ধরণের মানচিত্র, বিভিন্ন প্রকল্প রূপায়নে প্রশাসক এবং পরিকল্পনাকারীদের সহায়তা করবে।

পশ্চিমবঙ্গের  রাজ্যপাল  শ্রী জগদীপ ধনখড় আজ  কলকাতায় ইন্ডিয়ান ন্যাশনাল ক্যাটোগ্রাফিক এসোসিয়েশন (ইনকা)র তিনদিনের ৪০ তম বার্ষিক সম্মেলনের  উদ্বোধনী ন্যাট্মোর কয়েকটি প্রকাশনার মোড়ক উন্মোচন করছেন ।

ন্যাটমোর নির্দেশক ও ইনকা সভাপতি, ড: তপতী ব্যানার্জি এই সম্মেলনে পৌরোহিত্য করেন। তিনি বলেছেন, “কার্টোগ্রাফি বা মানচিত্র তৈরীর বিজ্ঞান মানবসভ্যতার মতোই প্রাচীন এবং সভ্যতার শুরু  থেকেই এটি মানবজাতির কাজকর্মে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কার্টোগ্রাফি আর্কিটেকচারের মতন, ম্যাপ তৈরির একটি শাখা । কার্টোগ্রফি, গ্রফিকেসি শাখার একটি অন্যতম যোগাযোগের মাধ্যম। এটির মাধ্যমে যোগাযোগ এবং সবচেয়ে কার্যকরভাবে ধারণা দেওয়া সহ আঞ্চলিক ক্ষেত্রে প্রকৃত একটি চিত্র তুলে ধরে। “

ভারতের মহাসর্বেক্ষক (সার্ভেয়র জেনারেল) এবং ভারতের ভূতাত্ত্বিক জরিপ মহাপরিচালক (জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া) , শ্রী নবীন তোমর বলেছেন, মানচিত্র নির্মাণ প্রাচীন কাল থেকে করা হচ্ছে। আর এর সাহায্যে পর্যটকরা নানা জায়গায় যেতেন এবং খনিজ সম্পদ উত্তোলন করা হত, কিন্তু এখন এর ব্যাপ্তি বেড়েছে । উন্নয়নের পরিকল্পনায় মানচিত্র নির্মাতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ন্যাটমোর বেশ কয়েকটি প্রকাশনার উদ্বোধন করা হয়।

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights