অষ্টরম্ভা
জগতে কে আছে আমার তুল্য,
আমার কাজের দেবে কে মুল্য!
আমার কাছে এসেছো যখন,
উপায় একটা হবে তখন।
আমার অনেক শর্ত আছে,
কাজ যদিও নেইকো হাতে।
আমি কিন্তু বেশীটা নেবো,
অল্পস্বল্প তোমাদের দেবো।
কাজটা করতে পারবে ওরা!
করুক দেখি আমায় ছাড়া।
আমি অনেক কাজ জানী ভাই,
বসে মজা দেখছি যে তাই।
লোকের কাছে কাজের বড়াই!
নিজের ঢাক নিজেই পেটাই।
পাছে কি আর লোকে ডাকে,
কাজের জন্য আমায় সাধে।
কাজের কাজ যদিও না পারি,
দেমাক তো দেখাতে পারি।
কোরোনা আমায় হেলাফেলা ,
তাতে আমার কাচঁকলা।
লম্বা-চওড়া বুলি আছে,
গল্প কথার ঝুলি আছে।
আমি ভাই কাজ জানা লোক
কাজের ক্ষেত্রে নেই কোনো ঝোক।
কাজ করতে বললে পড়ে,
আমার তখন মাথা ঘোরে।
তাইতো আমার দেমাক এত,
কাজ তো কিছুই পারি নাতো।।
নমস্কারান্তে- সুনন্দ মিত্র


















