একুশ আমার
একুশ আমার শীতের শিউলি রক্তজবা আগুন
একুশ আমার পুষ্প বর্ণ মায়ের ভাষা ফাগুন।
একুশ আমার প্রতিবাদের তাম্র হিরক হাত
একুশ আমার চন্দ্রপ্রভা স্বপ্নবোনা রাত।
একুশ আমার চাঁদ চেতনা জাতিসত্তার জ্যোতি
একুশ আমার মুক্তি মন্ত্র হৃদয় হীরামতি।
একুশ আমার ন্যায়ের নিশান আগুন মেঘের বৃষ্টি
একুশ আমার সূর্যমুখি স্বদেশ চেনার দৃষ্টি।
-হাসানাত লোকমান

হাসানাত লোকমান,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব ও সচিব,বাংলা একাডেমী , বাংলাদেশ ।

















