কলকাতায় রবীন্দ্রসদনের সামনে পদদলিত “অমর একুশে” – উদাসী পথিকের অমার্জনীয় অপরাধ
নিয়তির কি পরিহাস! ভাষা দিবসেই, বাঙালির গর্ব অমর ২১ এক নির্মম পথ দুর্ঘটনায় নিহত।
বাঙালির সম্মান একুশের শহীদ আজ ভূলুণ্ঠিত, পদদলিত হয়ে রাস্তায় পড়ে আছে বাঙালি| আজ, বাঙালির প্রাণ “বাংলা ভাষা” হায়রে বাঙালি !
হাজার একটা অনুষ্ঠান আর গালভরা কথা “বাংলা আমার মা, বাংলা আমার প্রাণ” বাস্তবে বাংলা আজ অন্তরে মৃত ভড়ংগে সদা জাগ্রত ।
কথায় কথায় রবীন্দ্রনাথ, নজরুল আর একটু ভুল করে বিপিন বাবু যোগে বাংলা চর্চা । ল্যাম্পোষ্টে বাজছে রবীন্দ্রনাথ আর পায়ের নিচে বাংলা ভাষা ।
এ লজ্জা ব্যক্তির নয় জাতির, সমাজের ও সরকারের । কেন চায়ের কাপে তুফান তোলা কাঙাল, দেউলিয়া বুদ্ধিজীবীরা প্রতিবাদ করলেন না? কেন অসুস্থ বিনোদনের সেজো তারকার প্রাতরাশ কি তা দেখতে ব্যাস্ত মিডিয়া কিন্তু এই লজ্জার খবর রাখে না? শহীদের সম্মান কি জনতার সম্মান নয়? নাকি আজকের জনতা এই খবর খাবে না? ছিঃ ছিঃ ছিঃ।

International Mother Language Day 
Car on Amor Ekushe 
Amor Ekushe under the pedestrian3 
Amor Ekushe under the pedestrian2 
Amor Ekushe under the pedestrian 
Amor Ekushe on the Street infront of Rabindra Sadan 
Rabindra Sadan 
Nandan
কোন অধিকারে নন্দন একাডেমির সামনে ভিক্টোরিয়া ও রবীন্দ্র সামনের সামনের রাস্তায় ” অমর একুশে” , “ভাষা শহীদ ” কথা লেখা হলো পদাতিক জনতার ও গাড়ির চাকার নিচে ফেলে দেয়ার জন্য ।
কোন লজ্জায় আমরা ওরা বলে দায় এড়াবে সরকার, বিরোধী ও আম জনতা? কেন লোক দেখানো ভাবের ঘরে চুরি ?
আমি ও আমার সহ কর্মীরা সমগ্র জাতির সেই অমর শহীদদের কাছে ক্ষমা চাইছি ।
কবিতা ভালবাসলে একবার শোনার অনুরোধ থাকলো ।
ফটো ও প্রতিবেদন : সুমন মুন্সী ও সুনন্দ মিত্র













