বাঙালির অহংকার
একুশ তুমি
সত্তার মৃত্তিকায় উজ্জীবিত সুখের অনুভূতি।
একুশ তুমি
হিরন্ময় উপলব্ধির দীর্ঘ পাথার।
একুশ তুমি
মা-মাটি প্রেমে উল্লসিত সংস্কৃতির আনন্দ চিৎকার।
একুশ তুমি
ভাষার সম্ভ্রম রক্ষার অনন্ত মিছিল।
একুশ তুমি
সংগ্রামী ইতিহাসের দুয়ারে আঁকা সোনালি ফলক।
একুশ তুমি
সাহসে উজ্জ্বল অঙ্গীকারে শাণিত অনন্য সময়।
একুশ তুমি
আদিগন্ত চেতনায় আছড়ে পড়া সমুদ্র-উচ্ছ্বাস।
একুশ তুমি
নিত্য সুন্দর নতুন সৃষ্টি
পৃথিবীর পথে পথে বাঙালির অহংকার।

হাসানাত লোকমান,যুগ্ম সচিব ও সচিব বাংলা একাডেমি বাংলাদেশ।












