Tuesday, September 29, 2026
WA
Home Bangla কলকাতায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আঞ্চলিক সংবাদ মাধ্যমের জন্য কর্মশালা

কলকাতায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আঞ্চলিক সংবাদ মাধ্যমের জন্য কর্মশালা

0
756
RBI - Central Bank of India
RBI - Central Bank of India

কলকাতায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আঞ্চলিক সংবাদ মাধ্যমের জন্য কর্মশালা

By PIB Kolkata

কলকাতা, ২২ই ফেব্রুয়ারী, ২০২১  রিজার্ভ ব্যাঙ্কের কাজকর্ম সম্পর্কে জনসাধারণকে সঠিক তথ্য জানাতে সংবাদ মাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের এই ব্যাঙ্কের বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে জানাতে আজ কলকাতায় রিজার্ভ ব্যাঙ্ক একটি কর্মশালার আয়োজন করে।   

রিজার্ভ ব্যাঙ্কের বিভিন্ন নীতি গ্রহণ ও নানা কর্মকান্ডের কথা এই কর্মশালায় বিস্তারিত ভাবে আলোচিত হয়। আর্থিক লেনদেনের সর্বশেষ ব্য়বস্থাপনা, ব্যাঙ্কের বিভিন্ন আর্থিক বিষয়, নিয়ন্ত্রণ ও নজরদারী, টাকা – পয়সার ব্যবস্থাপনা, রিজার্ভ ব্যাঙ্কের তথ্য ভান্ডার ও ওয়েবসাইট নিয়ে এই কর্মশালায় বিভিন্ন তথ্য জানানো হয়েছে।   রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গর্ভনর শ্রী এম রাজেশ্বর রাও বলেন, আর্থিক নীতি নির্ধারণ ছাড়াও রিজার্ভ ব্যাঙ্ক কর্মকান্ডে যুক্ত রয়েছে।

এক্ষেত্রে স্বচ্ছতা, সময়ানুবর্তিতা এবং দায়বদ্ধতার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। শ্রী রাও সাংবাদিকদের উদ্দেশে বলেন, কোনো তথ্য প্রকাশ করার আগে সেটি যেন যথাযথভাবে যাচাই করে নেওয়া হয়। আর্থিক সমন্বয় উন্নয়ন দপ্তরের চিফ জেনারেল ম্যানেজার শ্রীমতী সোনালী সেনগুপ্ত ব্যাঙ্কের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগে ভূমিকার কথা নিয়ে কর্মশালায় আলোচনা করেছেন। এছাড়াও আর্থিক স্বাক্ষরতা ও সমন্বয়ের বিষয়টিও তিনি উল্লেখ করেন।

নিয়ন্ত্রণ দপ্তরের চিফ জেনারেল ম্যানেজার প্রকাশ বালিয়ার সিং ভারতে আর্থিক নীতির নিয়ন্ত্রণ ও নজরদারী নিয়ে আলোচনা করেছেন। টাকা – পয়সা সংক্রান্ত ব্যবস্থাপনা দপ্তরের চিফ জেনারেল ম্যানেজার শ্রী ঈশান শুক্লা দেশে মুদ্রা সংক্রান্ত বিভিন্ন বিষয়, ব্যাঙ্ক কিভাবে পরিচালনা করে, সে বিষয়ে আলোচনা করেন। বৈদ্যুতিন পদ্ধতিতে আর্থিক লেনদেনের বিষয় নিয়ে আর্থিক লেনদেন দপ্তরের চিফ জেনারেল ম্যানেজার শ্রী পি বাসুদেবন, আর্থিক বিভিন্ন বিষয় সম্পর্কে কর্মশালায় অংশগ্রহণকারীদের জানান।

এই কর্মশালার উদ্বোধন করে রিজার্ভ ব্যাঙ্কের কলকাতার রিজিওনাল ডিরেক্টর শ্রী সুশোভন সিনহা সাংবাদিকদের অর্থনীতির ক্ষেত্রে তথ্য পরিবেশনের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কথা উল্লেখ করেন। যোগাযোগ দপ্তরের চিফ জেনারেল ম্যানেজার শ্রী যোগেশ দয়াল রিজার্ভ ব্যাঙ্ক সংক্রান্ত বিভিন্ন তথ্য কিভাবে পাওয়া যাবে এবং ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে কিভাবে বিশদ তথ্য জানা যাবে,  সেবিষয়ে আলোকপাত করেন।  

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights