বন্যপ্রাণী সংরক্ষণে যাঁরা কাজ করে চলেছেন বিশ্ব বন্যপ্রাণী দিবসে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
By PIB Kolkata
নয়াদিল্লি, ০৩ মার্চ, ২০২১ বন্যপ্রাণী সংরক্ষণে যাঁরা কাজ করে চলেছেন, বিশ্ব বন্যপ্রাণী দিবসে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “#বিশ্ব বন্যপ্রাণী দিবস – এ, বন্যপ্রাণী সংরক্ষণের পক্ষে যাঁরা কাজ করে চলেছেন, তাঁদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। সিংহ, বাঘ কিংবা চিতা ভারতে বিভিন্ন প্রাণীর সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। আমাদের বন ও পশুদের নিরাপদ আবাসস্থল সুরক্ষার জন্য যথাসাধ্য প্রয়াস চালিয়ে যাওয়া উচিৎ”।
Photo By Uday Krishna Peddireddi













