Tuesday, September 29, 2026
WA
Home Bangla ভোটের ময়দানে কবিতার যুদ্ধ – বঙ্গবিজয়ে অগ্নিকন্যার অগ্নিবান

ভোটের ময়দানে কবিতার যুদ্ধ – বঙ্গবিজয়ে অগ্নিকন্যার অগ্নিবান

0
1078
Mamata at 21 July 2018 Rally - Kolkata
Mamata at 21 July 2018 Rally - Kolkata

বঙ্গবিজয়ে অগ্নিকন্যার অগ্নিবান ~ সৌবীর কুমার ব্যানার্জী

অগ্নিকন‍্যার অগ্নিবাণ।
দাঙ্গাবাজেরা ছত্রখান ।
“একলা চলো” ই মন্ত্র তাঁর ।
দুর্দম তিনি , দুর্নিবার ।
স্নেহের খনি , মা যেমন ।
মাটির মানুষ , দরাজ মন।
বিপন্নজন , নিঃসহায় ।
‘ দিদি ‘ আছেন , ভরসা পায় ।
মা , মাটি আর মানুষ তাই ।
দিদির ডাকে এক সবাই ।
পাহাড় ঠেলে শিখর জয় ।
সবাই জানে , সহজ নয় ।
” জিতবো ” , ‘ দিদি ‘ র অঙ্গীকার ।
এমন নাছোড় ভঙ্গি কার ?
সেই চুরাশি , যাদবপুর ,
সেখান থেকে অনেক দূর ।
পড়ছে মনে হাজরা মোড় ।
আঁধার শেষে নতুন ভোর ।
প্রতিবাদের স্বর তিনি ।
তামাম অসুর-মর্দ্দিনী ।
নন্দীগ্রামে সিঙ্গুরে ।
ঝড় জল আর রোদ্দুরে ।
জমির লড়াই , সামনে কে ?
চলছে লড়াই , থামছে কে ?
উন্নয়নের এক দশক ।
সন্ত্রাসী সব জব্দ হোক ।
কন‍্যাশ্রীর বিশ্বজয় ।
সবুজ সাথী সর্বময় ।
হাসছে পাহাড়, জঙ্গলও ।
বাংলা এখন নির্মলও ।
শিল্পী পেলেন যোগ‍্য মান ।
কোন্ সরকার দুয়ারে যান ?
‘দিদি’র পাশেই বাংলা আজ ।
চলবে একশো দিনের কাজ ।
বিধানসভায় মে’র গোড়ায় ।
বাংলা নিজের মেয়কেই চায় ।।

Soubir Kumar Banerjee
Soubir Kumar Banerjee

সৌবীর কুমার ব্যানার্জী দিদি ভক্ত মানুষ, তাঁর এই পদ্য টা মা, মাটি ও মানুষের নেত্রী, মাতৃ স্বরূপ মমতা ময়ী দিদি কে নিবেদিত।

সৌবীর কুমার ব্যানার্জী ভোটের যুদ্ধে কলমের মাধ্যমে লড়াইয়ে বিশ্বাসী, তাই কবিতা প্রকাশের মাধ্যমে ভোট যুদ্ধে অসির নয় মশির লড়াই এ সকলে স্বাগত । আপনাদের কবিতার মাধ্যমে ভদ্রতা শালীনতার আবরণে যেকোনো মত প্রকাশ স্বাগত। কবিতা পাঠান [email protected]

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights