Friday, October 23, 2026
WA
Home Bangla পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে ভারত সরকারের দেওয়া গান্ধি শান্তি পদক...

পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে ভারত সরকারের দেওয়া গান্ধি শান্তি পদক গ্রহণ করেছেন শেখ রেহানা

0
1201
পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে ভারত সরকারের দেওয়া গান্ধি শান্তি পদক গ্রহণ করেছেন শেখ রেহানা
পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে ভারত সরকারের দেওয়া গান্ধি শান্তি পদক গ্রহণ করেছেন শেখ রেহানা

ঢাকা,বাংলাদেশ ,২৭ মার্চ ২০২১: পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে ভারত সরকারের দেওয়া গান্ধি শান্তি পদক গ্রহণ করেছেন শেখ রেহানা। শুক্রবার (২৬ মার্চ) জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত থেকে বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা এ পদক গ্রহণ করেন।

এ সময় বাংলাদেশ প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনাও তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উপলক্ষে বাংলাদেশ সরকারের ১০ দিনের অনুষ্ঠানমালার শেষ দিনে সম্মানিত অতিথি হয়ে উপস্থিত হয়েছেন। মোদি দুই দিনের সফরে শুক্রবার স্বাধীনতা দিবসের সকালে ঢাকায় পৌঁছছেন।

শেষ দিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করছেন। এতে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ উপস্থিত রয়েছেন।

তথ্য সূত্র ও ছবি: পিআইডি বাংলাদেশ ও আনোয়ারুল হক ভুঁইয়া, বাংলাদেশ প্রতিনিধি

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights