Thursday, September 17, 2026
WA
Home Bangla বাংলাদেশের কুষ্টিয়া অঞ্চলের সাগরখালী নদীকে গানের সুরে অমর করলেন প্রদীপ বসাক

বাংলাদেশের কুষ্টিয়া অঞ্চলের সাগরখালী নদীকে গানের সুরে অমর করলেন প্রদীপ বসাক

0
1660
Sagarkhali
Sagarkhali

বাংলাদেশের কুষ্টিয়া অঞ্চলের সাগরখালী নদীকে গানের সুরে অমর করলেন প্রদীপ বসাক

বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া অঞ্চলের আমলাসদরপুর অঞ্চলের প্রাণের পরশ । দেশভাগের যন্ত্রনা বুকে নিয়ে রেবন্ত গোস্বামী ছেড়ে এসেছিলেন তাঁর প্রাণের পরশ , উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত এই নদী আদতে পদ্মার শাখা, হার্ডিঞ্জ ব্রিজ ভেড়ামারা অঞ্চলের থেকে যার শুরু। শৈশবের সেই সোনালী দিনগুলিকে মনে রেখে “সাগরখালী” কে নিয়ে লিখলেন কবিতা । ছাপা হলো সন্দেশে কয়েক বছর আগে ।

কিন্তু যে দেশ মাটি তার প্রতিটা স্বাসে জড়িয়ে শুধু কবিতায় মন কি ভরে ? যোগাযোগ হলো রবীন্দভারতীর প্রাক্তনী সুরকার গায়ক প্রদীপ বসাকের সাথে । প্রদীপ বাবু ফোক সং নিয়ে প্রচুর কাজ করেছেন, তাঁর সুরের পরশ নানা সামাজিক অনুষ্ঠানে নিয়মিত পেয়ে থাকেন বিভিন্ন চার্চ , বেলুড়মঠ সহ নানা প্রতিষ্ঠান । সলিল চৌধুরীর অমর সুর কে আশ্রয় করে নিজের মতো সাজালেন সাগর খালির এই গান । কিন্তু তার সাথে গাইবে কে , লোকডাউন চলছে , কারো সাথে যোগাযোগ করা যাবে না ।

চিন্তায় পড়লেন সুরকার ও গীতিকার এমন সময় মিউজিক অর্র্যাঞ্জমেন্ট করবেন বলে এগিয়ে এলেন গোস্বামী বাবুর পরিবারের সেতু গোস্বামী । তার সুযোগ্য হাতে সুর পেলে আকার । কিন্তু গায়িকা কে হবেন ? প্রদীপ বাবু বললেন, আগে আমার সুরে খ্রীষ্টীয় ভক্তিগীতিতে গেয়েছেন – জটিলেশ্বর মুখার্জি ‘নির্মলা মিশ্র, বনশ্রী সেনগুপ্ত, অরিন্দম গাঙ্গুলী, ধীরেন বসু, সৈকত মিত্র, দেবারতি সোম ও আরও অনেকে। কিন্তু এই গান কাকে দেবেন ।

প্রদীপ বাবুর মনে পড়লো অসম্ভব প্রতিভাময়ী তাঁর সহপাঠিনী মধুমিতা সেনের কথা । যেমন ভাবা তেমনি কাজ । গায়িকা এক কোথায় রাজি । ঝুমুর , ভাটিয়ালি,চট্কা ,গোয়ালপুরিয়া সহ নানা ফোক ধারায় অনায়াস বিচরণ । শিক্ষার শুরু ক্লাসিকাল দিয়ে তারপর MA মিউজিক রবীন্দ্র ভাড়াটি থেকে । স্বাভাবিক ভাবে মাটির গান মধুমিতা কে টানবেই । থিয়েটার ও নাটকে হাত পাকানও থেকে অভিনয়ের এক সুন্দর মিশ্রণ হয় তাঁর গানে ।

শুরু হলো রেকর্ডিং, লোকডাউনের ভ্রুকুটি এড়িয়ে তৈরী হলো সাগরখালী ।বাংলা নববর্ষে শিল্পীদের তরফ থেকে একটুকরো ভালোবাসার এই উপস্থাপনা সকলের সাথে ভাগ করে নিলাম ।

শ্রোতাদের জন্য গানের ইউটুবের লিংক এখানে দেয়া হলো ।

youtube placeholder image

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights