Monday, October 26, 2026
WA
Home Bangla ভালো বাসা কোনো দিন ভালোবাসা পাবে, এমন কথা, কেউই দিতে পারে না.....

ভালো বাসা কোনো দিন ভালোবাসা পাবে, এমন কথা, কেউই দিতে পারে না.. তবু অপেক্ষা থাকে

0
981
Jodi Abar Asi | Ft. Anusmita & Sukanta | Adrita Jhinuk | Rupankar Bagchi
Jodi Abar Asi | Ft. Anusmita & Sukanta | Adrita Jhinuk | Rupankar Bagchi

“সব শূন্যতা অন্যদের ভিড়ে
এতো অচেতন তবু মানঅভিমানে
কবেকার কোন সেতুর সুতোয় দোটানা হলে
অপেক্ষা হতাম না….. “.

সত্যিই তো অপেক্ষায় কতো রং কতো আলপিন জুড়ে থাকে.. ব্যবচ্ছেদের সংখ্যা জীবনে বাড়ে, কমে শুধু চেনা শোনা.. ভালো বাসা কোনো দিন ভালোবাসা পাবে এমন কথা, কেউই দিতে পারে না.. তবু অপেক্ষা থাকে.. তাকে বাঁচিয়ে রাখবে প্রেম অপ্রেমের গল্প…. তাকে টিকিয়ে রাখবে যন্ত্রনার রিনঝিন বা গুটিকয় শব্দকথা..

অদ্রিতা ঝিনুক শুধু মাত্র একজন গীতিকারই নন একজন ভার্সেটাইল কম্পোজার..
না, তবে তিনি এইবার একা নন, জুটি বেঁধে এসেছেন আর একটা কালজয়ী শিল্পী জাতীয়পুরস্কার প্রাপ্ত শিল্পী রূপঙ্কর বাগচীর সাথে..

” যদি আবার আসি ” গানে গানে একটা অদ্ভূত রিংটোনের গল্প বলেছে… কাব্যগাঁথা যখন স্টেশন ছুঁয়ে যায় শব্দহীন হয়ে যায় ব্যথা..

“কী কথা বলেছিলাম কবে মনে রেখোনা তবে শূন্য এ খালি পথ শুধু আমার সঙ্গী হবে… “

পথ চিরকাল খালি করে চলে যায় পথিক কিনারে এসে দাঁড়ায় . খেয়াল করে দেখো সময় হাজার বায়না নিয়ে আসে শুধু মুখের আয়না সমঝোতা চায় না..

“যদি আবার আসি আমি তোমার কাছে ফিরে
যদি আবার দেখি স্বপ্ন তোমায় নিয়ে…. “

অদ্রিতা আপনি স্বপ্ন দেখা ছাড়বেন না… বাংলাকে আপনি গানে গানে সুরে সুরে ভরিয়ে দেবেন আমার বিশ্বাস..

ভিডিওটি আরও সুদৃশ্য করেছেন শুভম রায় এবং অদ্রিতা স্বয়ং.
এগিয়ে চলুন পথিকবর..

youtube placeholder image

@অভিজিৎ পাল

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights