Sunday, October 25, 2026
WA
Home Bangla দোসরা মে সত্যজিত রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে দশম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে

দোসরা মে সত্যজিত রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে দশম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে

0
792
Satyajit Ray Photo by Wikipedia
Satyajit Ray in New York

দোসরা মে সত্যজিত রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে দশম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে

By PIB Kolkata

নতুন দিল্লি, ২ মে, ২০২১

সত্যজিত রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট রবিবার, দোসরা মে ভার্চুয়ালি সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করে । বিশ্ব বরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্ব শ্রী সত্যজিত রায়ের বর্ষব্যাপী শতবর্ষ উদযাপন আজ থেকে শুরু হল । ইনস্টিটিউটের অস্থায়ী নির্দেশক অধ্যাপক অমরেশ চক্রবর্তী বলেছেন,” সত্যজিত রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট আজ দেশকে কয়েকজন নতুন চলচ্চিত্রকার উপহার দিল । এই দিনটি তাই আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ “।  
নিজ নিজ বিষয়ে পড়াশুনা করে এবং সফলভাবে প্রথম চলচ্চিত্রটি নির্মাণ করে ফিল্ম উইং-এর ১৩-তম ব্যাচের ছাত্রছাত্রীরা স্নাতক ডিগ্রি , ইলেক্ট্রনিক অ্যান্ড ডিজিটাল মিডিয়া উইং এবং অ্যানিমেশন সিনেমার প্রথম ব্যাচ তাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট পেয়েছে ।  
এই তরুণ চলচ্চিত্রকাররা সত্যজিত রায়ের ফিল্ম তৈরিতে সহজ সরল ভাবটি উপলব্ধি করতে পেরেছে । এই প্রতিষ্ঠান মোট ৩১টি ডিসারটেশন ফিল্ম তৈরি করেছে । প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ৬টি অ্যানিমেশন সিনেমা, ইলেক্ট্রনিক ও ডিজিটাল মিডিয়া উইং-এর ছাত্রছাত্রীরা ৫টি ফিল্ম এবং ফিল্ম উইং-এর ছাত্রছাত্রীরা ১০টি চলচ্চিত্র নির্মাণ করেছে । 
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক পদ্মশ্রী অপর্না সেন । চলচ্চিত্রের বিভিন্ন শাখায় ছাত্রছাত্রীরা তাদের পাঠক্রম সফলভাবে শেষ করায় তিনি  অভিনন্দন জানিয়েছেন । দীক্ষান্ত ভাষণে শ্রীমতি সেন সত্যজিত রায়ের সঙ্গে তার বিভিন্ন ঘটনার স্মৃতিচারনা  করেছেন । অনুষ্ঠানে যে ৮৩ জন ডিগ্রি এবং সার্টিফিকেট পেয়েছেন,  তিনি তাদের সকলে অভিনন্দন জানান । 
বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিত রায়ের নামাঙ্কিত এই প্রতিষ্ঠানটি সর্বোৎকৃষ্ট প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছে । এখানে সিনেমা ও টেলিভিশনের বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর পাঠক্রম রয়েছে । প্রতিভাবান শিল্পী সত্যজিত রায় ভারতীয় চলচ্চিত্রকে ইতিহাসে প্রথমবার সারা বিশ্বের সামনে হাজির করেন।  চলচ্চিত্রকে গল্প বলার ভাষা হিসেবে নতুন আঙ্গিকে পৌঁছে দেওয়ার জন্য এই প্রতিষ্ঠান তার ছাত্রছাত্রীদের উৎসাহিত করে । 

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights