Saturday, October 24, 2026
WA
Home Bangla পশ্চিমবঙ্গে লকডাউন নয়, সফট লকডাউন শুরু -সঠিক পদক্ষেপ নিলেন দিদি

পশ্চিমবঙ্গে লকডাউন নয়, সফট লকডাউন শুরু -সঠিক পদক্ষেপ নিলেন দিদি

0
1171
CM Signs the Register
CM Signs the Register

পশ্চিমবঙ্গে লকডাউন নয় সফট লোকডাউন শুরু? তৃতীয়বার পদে বসেই কয়েকটি কঠিন কিন্তু সঠিক পদক্ষেপ নিলেন দিদি

কোভিডকে ঠেলে বাংলার বাইরে ফেলে দেবার জন্য মাঠে নামলেন দিদি । রাজ্যের করোনা পরিস্থিতি সামাল দিতে তৎপর মুখ্যমন্ত্রী । আগামিকাল বৃহস্পতিবার ৬ মে ২০২১ থেকে বন্ধ থাকবে লোকাল ট্রেন পরিষেবা । এছাড়াও সরকারি পরিবহণ এবং মেট্রো চলবে স্বাভাবিকের থেকে ৫০ শতাংশ কম । বাজার খোলা রাখার সময়েওআনা হলো পরিবর্তন । সকল ব্যাঙ্ক সকাল ১০-২খোলা থাকবে ।

তবে মানুষের কথা ভেবে ,এখনই লকডাউনের পথে হাঁটলেন না মুখ্যমন্ত্রী। যদিও একে লকডাউন নয়, সফট লোকডাউন বলছে মানুষ ।

কাল থেকে বন্ধ রাজ্যের সমস্ত লোকাল ট্রেন।
সরকারি পরিবহণ এবং মেট্রো চলবে ৫০ শতাংশ।
বিমানযাত্রা ও দূরপাল্লার বাসযাত্রায় আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক। বিমানযাত্রার ৭২ ঘণ্টা আগে আরটিপিসিএর পরীক্ষা করতে হবে এবং নেগেটিভ রিপোর্ট ছাড়া রাজ্যে এন্ট্রি নেই । তবে রাজ্যে আসার পর ব়্যাপিড টেস্টে করোনা আক্রান্তের হদিশ পেলে ১৪ দিনেক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এর ব্যবস্থা করবে বিমানবন্দর।

বাজার খোলার সময় পরিবর্তন করা হল। সকাল ৭টা থেকে বেলা ১০টা, এবং বিকেল ৫টা থেকে সন্ধে সাতটা পর্যন্ত খোলা থাকবে।
তবে বউবাজারের সোনার দোকান খোলা রাখার সময়ে ছাড় দেওয়া হয়েছে।
ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত।
সরকারি অফিসে ৫০ শতাংশ কর্মীর হাজিরা চালু। বেসরকারি অফিসে ওয়ার্ক ফ্রম হোমে জোর।
গ্রামে থাকা ২ লক্ষ ৭৫ হাজার কোয়াক চিকিৎসককে বিশেষ নির্দেশিকা পাঠানো হচ্ছে। যাতে তাঁরা কোভিড চিকিৎসা করতে পারেন।
বন্ধ থাকছে রেস্তরাঁ, শপিং মল, জিম, সুইমিং পুল, বিউটি পার্লার, স্পা, পাব, বার।
রাজনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক সমস্ত জমায়েত নিষিদ্ধ।
বিয়েবাড়িতে সর্বাধিক ৫০ জন অতিথি উপস্থিত থাকতে পারবেন।

এই নির্দেশ, এই পরিস্থিতিতে মানুষের জন্য একপ্রকার মৃত্যুর পরোয়ানার সামিল, কিন্তু শাসক হিসাবে বাংলাকে শ্মশান হয়ে যাওয়ার থেকে আটকাতে আর কোনো পথ নেই । কোভিডের চেইন আটকাতে অসচেতন ও অবিবেচক জনতাকে বাগে আন্তে প্রয়োজনে এর থেকেও কঠোর হতে হবে সরকারকে । এই নিয়ে রাজনীতি করা মূর্খের পরিচয়, আশাকরি সকল পক্ষের মানুষ সহযোগিতা করে দ্রুত কোভিডের চেইন আটকাতে পারবেন ।

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights