ধিক তোমাকে ধিক
এখানে অসুখের নাম অক্সিজেন
বাঁচার কাকুতিমিনতি
অসহায় মানুষ গুলোর
তৈরী সর্বশেষ পরিণতি
এখানে গঙ্গায় ভাসে দেহ
শান্তির নামে প্রহসন
শাসক তোমার জন্য
অবশিষ্ট তিক্ত অভিবাদন
লজ্জা তোমাকে নেয় না
তোমার ঘৃনায় শাপমুক্তি
একশো চৌতিরিশ কোটির
ভারত দেবে না তোমায় মুক্তি
তবে কী জানো! কলির শেষ এটাই
তোমার মতো আহাম্মক
আর একটা জেনো না জন্মায়
ওহে শোষণ প্রিয় শাসক
ক্ষুধার ধারে যে কাটে
আর যে হারে, হেরে যাওয়ায়
লড়াই তুমি কী হেরেছো !
ধিক তোমার এই জিতে যাওয়ায়…
আমরা পয়দা গোলাম
আমরা কৃষি আমরা কোন্দল
আমরা জুতো সেলাই করা মুচি
আমরাই পিঠে বোঝাই চাল গুদাম
আমরাই খিদের জ্বালায় ঝুলি
কেউ বা শাড়ি কেউ বা গামছায়
কেউ বা শ্বাস কষ্ট নিয়ে
হাসপাতালের জানলা হাতড়ায়
শয়ে শয়ে জ্বলছে লাশ
আর লাশের নর্দমায় তুমি
ভেক নিয়ে হাসছো রাজা
তুমি গুণীর হিসেবে খুনি
@অভিজিৎ
Poet Abhijit Paul,Howrah

















