Friday, October 23, 2026
WA
Home Bangla বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে Timesscoop এর শোক সংবাদ

বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে Timesscoop এর শোক সংবাদ

0
906
Habibullah Sirajee
Habibullah Sirajee

বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী সিরাজীর মৃত্যুতে Timesscoop এর শোক সংবাদ:-

ঢাকা,বাংলাদেশ ২৫ মে ২০২১:

বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী,২৪ মে, সোমবার রাত ১১ টায় বাংলাদেশ স্পেশালাইজ্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।”ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন”।আমরা “Timesscoop পরিবার এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।

হাবীবুল্লাহ সিরাজী ১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর ফরিদপুরে জন্মগ্রহণ করেন। প্রকৌশলে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। পেশাগত জীবনে তিনি ছিলেন একজন প্রকৌশলী। তার আগে শামসুজ্জামান খান বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

হাবীবুল্লাহ সিরাজী প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ৩২টি। এছাড়া উপন্যাস, শিশুতোষ গ্রন্থ, প্রবন্ধ, স্মৃতিকথা মিলিয়ে অর্ধশতাধিক বইয়ের লেখক তিনি। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৬ সালে একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, বিষ্ণু দে পুরস্কার, রূপসী বাংলা পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন।

তার উল্লেখযোগ্য বইগুলো হচ্ছে, দাও বৃক্ষ দাও দিন, মোমশিল্পের ক্ষয়ক্ষতি, মধ্যরাতে দুলে ওঠে গ্লাস, নোনা জলে বুনো সংসার, সিংহদরজা, বেদনার চল্লিশ আঙুল, কতো কাছে জলছত্র, কতদূর চেরাপুঞ্জি, সারিবদ্ধ জ্যোৎস্না, বিপ্লব বসত করে ঘরে, কাদামাখা পা, যমজ প্রণালী।

Timesscoop পরিবার শোকসন্তপ্ত পরিবার কে গভীর সমবেদনা জানাচ্ছে।এই বিষয় Timesscoop এর প্রধান অ্যাডমিন আনওয়ারুল হক ভূইয়াঁ বলেন তাঁর মতো বিদ্যান ও জ্ঞানী মানুষের অভাব বাংলা একাডেমী ও সমগ্র বাংলা কৃষ্টি জগৎ অনুভব করবে । এ আমাদের সকলের স্বজন বিয়োগের সমান ।

আইবিজি নিউজ তাঁর অকাল প্রয়ানে তাঁর আত্মার শান্তি কামনা করে ও তাঁর পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে ।

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights