Friday, September 25, 2026
WA
Home Bangla ইয়াস ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রান শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ

ইয়াস ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রান শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ

0
1039
Cyclone YAAS Langar at Ganga Sagar Bharat Sevashram Sangha6
Cyclone YAAS Langar at Ganga Sagar Bharat Sevashram Sangha6

ইয়াস ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রান শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ

সুপ্রকাশ চক্রবর্তী,কলকাতা,২৬ মে ২০২১

ঘুর্নিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রান কাজ শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ। সঙ্ঘের বিভিন্ন শাখার উদ্যোগে পুর্ব মেদনিপুর ও দক্ষিন ২৪ পরগনার বিস্তির্ন  এলাকায় ত্রান কাজ শুরু করেছে সঙ্ঘের সন্নাসী ও স্বেচ্ছাসেবকরা। 

সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন দুই ২৪ পরগনা,পুর্ব মেদনীপুর, কলকাতা এবং শহরতলীর বিভিন্ন যায়গায় তারা ত্রান কাজ শুরু করেছে। দক্ষিন ২৪ পরগনায় সঙ্ঘের সাখা কেন্দ্র গুলিতে বহু মানুষকে উদ্ধার করে আশ্রয় দেওয়া হয়েছে। 

তাদের এদিন থেকেই রান্না করা খাবার দেওয়া হচ্ছে। গঙ্গা সাগরে ভারত সেবাশ্রম সঙ্ঘের ভিতরে জল ঢুকে গেছে।গঙ্গাসাগর ছাড়াও হোড়খালি, মৌসুনী দ্বিপে ও পুর্ব মেদনীপুরের বিভিন্ন এলাকায় ইয়াসে ক্ষতিগ্রস্ত এলাকায় রান্না করা খাবার দেওয়া শুরু হয়েছে। 

মানব সেবায় বারে বারে এগিয়ে এসেছেন ভারত সেবাশ্রমের মহারাজরা, এর আগে কোভিড রোগীর সেবার জন্য ১০৪ বছরের নিয়ম শিথিল করে আমিষ খাবারের ব্যবস্থা করেছেন ।

মানব সেবায় এই উদ্যোগ সমাজের জন্য এক জ্বলন্ত মানবসেবার শিক্ষা ।

Photo from Bharat Sevashram Sangha Gangasagar Ashram

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights