Saturday, September 19, 2026
WA
Home Bangla চোখের জলের হয়না কোনো রং, তবু…

চোখের জলের হয়না কোনো রং, তবু…

0
1150
The waiting #smile #life #waiting #oldman #mistake An oldman waiting for the destiny call with a tongue twisted for the mistakes made in the journey called life - By Suman Munshi
The waiting #smile #life #waiting #oldman #mistake An oldman waiting for the destiny call with a tongue twisted for the mistakes made in the journey called life - By Suman Munshi

মানুষ কাঁদছে

ড: পলাশ বন্দ্যোপাধ্যায়

পৃথিবী যখন সুস্থ ছিল
তখন সুস্থ মানসিকতার মানুষের মূল্য
সে বোঝেনি।

এখন এই দুঃস্থ পৃথিবীকে সুস্থ করতে,
অসুস্থ মানসিকতার মুষ্টিমেয় মানুষ
এ কথা বুঝিয়ে দিয়ে গেল-
মানুষের মানুষ হওয়া কত জরুরি।

ভোটে জেতার বাইরেও একটা জগৎ আছে।
সংসদীয় পরিকাঠামোর বাইরেও
মানুষের খিদে পায়।

সে সত্যি মেনে নিয়ে
জীবন তুচ্ছ করে
খাবার, ওষুধ,অক্সিজেন আর
হাসপাতাল বেডের খবর নিয়ে
বিপন্ন মানুষের দরজায় পৌঁছে যাচ্ছে যারা
তাদের এখন আর
আবেগের রক্ত হৃদয় সিম্বল দিয়ে
কিছু হবেনা।

কম পড়ে যাওয়া ভরসার হাতে হাত মেলালে
তবেই আবার ভোরের সূর্য লাল হবে।
মানুষের মতো ইন্দ্রিয়ের অধিকারীরা
মানুষের মতো সংবেদনশীলও হোক।
কারণ
অসুস্থদেরও বেঁচে থাকার
তীব্র ইচ্ছা।
সমান অধিকার।
আর অসুস্থ কবে সুস্থ হয়ে
সুস্থ থাকা অসুস্থদের চিনে নেবে;
তা কেউ জানেনা।

ছদ্ম সভ্যতা
এখনই সাবধান হোক তাই।
নিজেকে সংশোধন করুক এখন থেকে।
পৃথিবী কাঁদছে। সঙ্গে মানুষও।।

পলাশ_বন্দ্যোপাধ্যায়

২৮.০৫.২০২১

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights