Friday, September 25, 2026
WA
Home Bangla মানবিক গুণসম্পন্ন অংকের শিক্ষক অরূপ মিত্র এগিয়ে এলেন কোভিড আক্রান্ত পরিবারের অনাথ...

মানবিক গুণসম্পন্ন অংকের শিক্ষক অরূপ মিত্র এগিয়ে এলেন কোভিড আক্রান্ত পরিবারের অনাথ শিশুদের জন্য

0
983

মানবিক গুণসম্পন্ন অংকের শিক্ষক অরূপ মিত্র এগিয়ে এলেন কোভিড আক্রান্ত পরিবারের অনাথ শিশুদের জন্য

পশ্চিমবঙ্গ থেকে ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয় ঘুরে শিক্ষিত বেশির ভাগ মানুষই যখন আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়াতে নিজের ঘর সাজাতে ব্যাস্ত, ঠিক তখন উল্টো পথে হেঁটে বাংলাতে ফিরে এসে ঘর বাঁধলেন তিনি । লক্ষ্য ছাত্র গড়ে দেশের মানুষের মধ্যে জ্ঞানের আলো জ্বালাবেন । পেশায় অংকের শিক্ষক অরূপ সে তো অনেকেই আছেন, কিন্তু বোধহয় মানবতা একটু বেশিই নাড়া দেয়, আর তাই এগিয়ে এলেন, এই এসময় যেসকল ছাত্র ছাত্রী কোভিডের আক্রমণে পিতৃমাত্ হারা হয়েছেন তাঁদের জন্য ।

ঘোষণা করলেন মাধ্যমিক পর্যন্ত সকল বিষয় আর পরবর্তী পর্যায় গণিত নিয়ে সম্পূর্ণ বিনা মূল্যে পড়াবেন সেই সকল শিশুদের । অরূপ আপনি আমার ছোট ভাইয়ের মতো তবু আপনাকে আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানাই আমাদের সকলের তরফ থেকে ।

এই প্রয়াস যদি আরো কিছু মানুষকে এগিয়ে আসতে অনুপ্রাণিত করে, তবে বুঝতে হবে মানবতা প্রফেশনালিজম এর কাছে হেরে হয়নি, যাবে না ।

আমাদের অনুরোধ গণিতের দায়িত্ব অরূপ বাবু নিচ্ছেন আসুন আমরা অন্য বিষয় গুলিতেও যদি সাহায্য করতে পারি ।

যাদের গণিতের বিষয়ে সহায়ক প্রয়োজন যোগাযোগ করুন অরূপ মিত্র : +৯১-৮২৮৮০৫৮৮৪৬

আপনার “মিত্র” পদবীর আক্ষরিক প্রয়োগ আপনার এই প্রচেষ্টায় দেখা যাচ্ছে, অনেক শুভেচ্ছা আপনি এগিয়ে যান আরো, আরো শিশু উপকৃত হন ।

Published under COVID-19 & Black Fungus Relief support Free Information service from IBG NEWS send your details to [email protected]

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights