Wednesday, September 23, 2026
WA
Home Bangla জাতীয় হেল্পলাইন নম্বরগুলি প্রচারে পরামর্শ

জাতীয় হেল্পলাইন নম্বরগুলি প্রচারে পরামর্শ

0
3026
Mobile Phone
Mobile Phone

জাতীয় হেল্পলাইন নম্বরগুলি প্রচারে পরামর্শ

By PIB Delhi

নতুন দিল্লি, ৩০ মে, ২০২১

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক সমস্ত বেসরকারি টিভি চ্যানেলকে নিম্নলিখিত জাতীয় হেল্পলাইন নম্বরগুলি টিকার বা অন্য উপযুক্ত পদ্ধতিতে প্রাইম টাইমে নিয়মিত ব্যবধানে সচেতনতা গড়ে তুলতে আরও বেশি প্রচারের জন্য আজ এক পরামর্শ জারি করেছে। জাতীয় স্তরের এই হেল্পলাইন নম্বরগুলি হল –

1075স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের জাতীয় হেল্পলাইন নম্বর
1098নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের চাইল্ড হেল্পলাইন নম্বর
14567সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ণ মন্ত্রকের প্রবীণ নাগরিক সহায়তা নম্বর

(জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি, কর্ণাটক, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড)
08046110007মনস্তাত্বিক সহায়তার জন্য নিমহ্যান্স প্রতিষ্ঠানের হেল্পলাইন নম্বর

সাধারণ মানুষের সুবিধার্থে সরকার জাতীয় স্তরের এই হেল্পলাইন নম্বরগুলি চালু করেছিল। বেসরকারি টিভি চ্যানেলগুলিকে ওই পরামর্শে আরও উল্লেখ করা হয়েছে, কোভিড চিকিৎসা বিধি, কোভিড আদর্শ আচরণ এবং টিকাকরণ – গুরুত্বপূর্ণ এই তিনটি বিষয়ে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন করে তোলার জন্য সরকার গত কয়েক মাস ধরে মুদ্রণ, টেলিভিশন, বেতার এবং সামাজিক মাধ্যমে জাতীয় স্তরের হেল্পলাইন নম্বরগুলি সম্পর্কে ব্যাপক প্রচার চালিয়ে আসছে।

কোভিড চিকিৎসা বিধি, কোভিড আদর্শ আচরণ এবং টিকাকরণ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন ও তথ্যাভিজ্ঞ করে তুলে বর্তমান মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সরকারের যাবতীয় প্রচেষ্টায় বেসরকারি টিভি চ্যানেলগুলির এই উদ্যোগ পরিপূরক ভূমিকা পালন করবে। নিঃসন্দেহে এই কৃতিত্ব বেসরকারি টিভি চ্যানেলগুলির প্রাপ্য। ওই পরামর্শে বেসরকারি টিভি চ্যানেলগুলিকে সাধারণ মানুষের স্বার্থে জাতীয় স্তরের উপরোক্ত চারটি হেল্পলাইন নম্বর আরও বেশি করে প্রচারের অনুরোধ করা হয়েছে।

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights