Saturday, October 24, 2026
WA
Home Bangla ইয়াসে ক্ষতিগ্রস্ত চাষীদের পাশে দাঁড়াতে বর্ষার মুখে ধানবীজ বিতরন করল ভারত সেবাশ্রম...

ইয়াসে ক্ষতিগ্রস্ত চাষীদের পাশে দাঁড়াতে বর্ষার মুখে ধানবীজ বিতরন করল ভারত সেবাশ্রম সঙ্ঘ

0
989
Bharat Sevashram Sangha during Cyclone YAAS Releif.jpg
Bharat Sevashram Sangha during Cyclone YAAS Releif.jpg

ইয়াসে ক্ষতিগ্রস্ত চাষীদের পাশে দাঁড়াতে বর্ষার মুখে ধানবীজ বিতরন করল ভারত সেবাশ্রম সঙ্ঘ 

সুপ্রকাশ চক্রবর্তী, কলকাতা ০৮ জুন ২০২১:

ইয়াস ও ভরা কোটালে প্লাবিত হয়েছে সুন্দরবন অঞ্চলের হাজার হাজার একর জমি।নষ্ট হয়ে গেছে ফসল। এই পরিস্থিতিতে সুন্দরবনের বিস্তির্ন এলাকায় ত্রান কাজ করছে ভারত সেবাশ্রম সঙ্ঘ। স‌ঙ্ঘের উ‌দ্যো‌গে এবার রান্না করা খাবার দেওয়ার পাশাপাশি বর্ষায় ধান চাষের জন্যে চাষীদের দেওয়া হল ধান বীজ। দক্ষিন ২৪ পরগনার কুলপি ব্লকে ভারত সেবাশ্রম সঙ্ঘ পরিচালিত সি‌দ্ধি‌বে‌ড়িয়া প্রনবানন্দ গ্রামীন সেবা‌কে‌ন্দ্রের প‌রিচালনায় এলাকার প্রায় ২০০ জন দুস্থ কৃষকের হাতে ধান বীজ তুলে দেন ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্নাসী স্বামী মহাদেবানন্দ।

সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, ত্রান দেওয়ার পাশাপাশি দুই ২৪ পরগনা ও পুর্বমেদনীপুরে পুনর্গঠনের কাজ শুরু করেছে ভারত সেবাশ্রম সঙ্ঘ। তারই অঙ্গ হিসাবে চাষীদের হাতে তুলে দেওয়া হল ধানবীজ। 

সঙ্ঘের সন্নাসী স্বামী মহাদেবানন্দ বলেন,বর্ষাকাল ধান চাষের সময়। কিন্তু কোটালের জল চাষীদের ঘরে ঢুকে সব বীজ ধান নষ্ট করে দিয়েছে । চাষীরা যাতে ফের ধান চাষ করতে পারে তাই ভারত সেবাশ্রম সঙ্ঘের এই অভিনব উদ্যোগ। 

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights