Tuesday, September 22, 2026
WA
Home Bangla রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ২৬ কোটি ৬৯লক্ষের বেশি টিকার ডোজ পাঠানো হয়েছে

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ২৬ কোটি ৬৯লক্ষের বেশি টিকার ডোজ পাঠানো হয়েছে

0
832
Vial of the Oxford–AstraZeneca vaccine manufactured by the Serum Institute of India (marketed as Covishield in India and in a few other countries)
Vial of the Oxford–AstraZeneca vaccine manufactured by the Serum Institute of India (marketed as Covishield in India and in a few other countries)

কোভিড -১৯ টিকাকরণের বিষয়ে সর্বশেষ তথ্য
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ২৬ কোটি ৬৯লক্ষের বেশি টিকার ডোজ পাঠানো হয়েছে
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে ১.০৫ কোটির বেশি টিকার ডোজ রয়েছে

By PIB Kolkata

নতুনদিল্লী, ১৫ই জুন, ২০২১

কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিনামূল্যে কোভিড টিকা সরবরাহ করছে। কারণ কেন্দ্র কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে টিকাকরণকে একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে বিবেচনা করছে। তবে নমুনা পরীক্ষা, সংক্রমিতদের শনাক্ত করা, চিকিৎসার ব্যবস্থা করা এবং যথাযথ কোভিড আচরণবিধিও মেনে চলতে হবে।
দ্রুততার সঙ্গে কোভিড-১৯ টিকাকরণ অভিযানের তৃতীয় পর্যায় পয়লা মে থেকে শুরু হয়েছে।
বিভিন্ন টিকা প্রস্তুতকারক সংস্থা যে টিকা উৎপাদন করছে প্রতি মাসে তার ৫০ শতাংশ কেন্দ্র সংগ্রহ করছে। এই টিকা আগের মতোই রাজ্যগুলিকে বিনামূল্যে দেওয়া হচ্ছে।
কেন্দ্র এ পর্যন্ত ২৬,৬৯,১৪,৯৩০টি টিকার ডোজ বিনামূল্যে ও সরাসরি সংগ্রহ করে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দিয়েছে। এর মধ্যে ২৫,৬৭,২১,০৬৯ টি ডোজ সুবিধাভোগীদের দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে। তবে টিকাকরণের সময় কিছু ডোজ অপচয়ও হয়েছে।
 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে এখনও ১,০৫,৬১,৮৬১ টি টিকার ডোজ আছে।
আগামী ৩ দিনের মধ্যে রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে ৪৭,৪৩, ৫৮০ টি ডোজ সরবরাহ করা হবে ।

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights