Sunday, October 25, 2026
WA
Home Bangla অতিমারিতে সন্তানের ভবিষ্যতের দুশ্চিন্তা দূর করতে ফাদার্স ডে-তে অভিনব উদ্যোগ জেআইএস গ্রূপের

অতিমারিতে সন্তানের ভবিষ্যতের দুশ্চিন্তা দূর করতে ফাদার্স ডে-তে অভিনব উদ্যোগ জেআইএস গ্রূপের

0
976
Suman Munshi Chief Editor IBG NEWS with Mr Taranjit Singh MD JIS University
Suman Munshi Chief Editor IBG NEWS with Mr Taranjit Singh MD JIS University

অতিমারিতে সন্তানের ভবিষ্যতের দুশ্চিন্তা দূর করতে ফাদার্স ডে-তে অভিনব উদ্যোগ জেআইএস গ্রূপের

কলকাতা, ২০ জুন ২০২১: অতিমারিই আমাদের জীবনে একমাত্র উদ্বেগের বিষয় নয় এই মুহুর্তে। গুরুত্বপূর্ণ বোর্ডের পরীক্ষাগুলি বাতিল হয়ে যাওয়ার পর অসংখ্য বাবা-মায়েরাই সন্তানের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছেন। এই প্রাসঙ্গিক ব্যাপারটির ওপর আলোকপাত করার জন্য জেআইএস গ্রুপ এবছরের ফাদার্স ডে-তে একটি প্যানেল ডিসকাশনের আয়োজন করেছিল শিক্ষক এবং বিভিন্ন উচ্চপদস্থ কর্পোরেট অধিকর্তাদের নিয়ে।

প্যানেলিস্টদের মধ্যে ছিলেন চন্দননগর গভর্নমেন্ট কলেজের অধ্যক্ষ ড. দেবাশীষ সরকার, ভাইস-প্রেসিডেন্ট এবং টিসিএস ফ্ল্যাগশিপ প্রোগ্রাম কো-ইনোভেশন নেটওয়ার্কের গ্লোবাল হেড দেবাশিস বন্দ্যোপাধ্যায়, সাইকোলজিস্ট এবং বিহেভিওরাল ট্রেনার দেবলীনা লাহিড়ী এবং সোশ্যাল এবং চাইল্ড রাইটস ওয়ার্কার ও আয়ুষ্মান ইনিশিয়েটিভ ফর চাইল্ড রাইটস-এর মাননীয় সেক্রেটারি অরিজিৎ মিত্র। উপস্থিত সকল প্যানেলিস্টরাই আশা প্রকাশ করেন যে খুব তাড়াতাড়ি এই অতিমারি কাটিয়ে শিক্ষা ব্যবস্থা আবার স্বাভাবিক অবস্থানে পৌঁছাবে। ইতিমধ্যেই বোর্ড পরীক্ষায় মূল্যায়ন পদ্ধতির বিষয়ে সরকারের তরফে জানানো হয়েছে।

প্যানেল ডিসকাশনের পর জেআইএস গ্রূপের দুটি কলেজ যথাক্রমে- গুরুনানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট এবং সুর ইনস্টিটিউট অফ টেকনোলজি এন্ড স্পোর্টস কমপ্লেক্সের (সুরটেক) নতুন লোগো উন্মোচন করা হয়। সবশেষে তাঁদের ফাদার্স ডে উপলক্ষ্যে ‘পাপা কেহতে হয় বরা নাম করেগা’ কম্পিটিশনটির ২০জন বিজয়ীর নাম ঘোষণাও করা হয়।

জেআইএস গ্রূপের ম্যানেজিং ডিরেক্টর শ্রী তরণজিৎ সিং এব্যাপারে জানান, “এবছরের ফাদার্স ডে আমাদের সমগ্র গ্ৰুপের কাছে ভীষণই গুরুত্বপূর্ণ ছিল। বিভিন্ন পেশার গুণীজনকে নিয়ে প্যানেল ডিসকাশন, দুটি কলেজের লোগো পরিবর্তন ও ফাদার্স ডে স্পেশাল কনটেস্টের ২০জন বিজয়ীকে নির্বাচন করা হলো এ বছর। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল কলেজমুখী ছাত্র-ছাত্রীদের কেরিয়ার সম্পর্কিত ব্যাপারে তাদের পরিবারকে যথাসম্ভব পথপ্রদর্শনের চেষ্টা করা হয়েছে।”  

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights