Tuesday, September 29, 2026
WA
Home Bangla কোভিড-১৯ টিকাকরণ সম্পর্কিত সর্বশেষ তথ্যরাজ্য

কোভিড-১৯ টিকাকরণ সম্পর্কিত সর্বশেষ তথ্য
রাজ্য

0
1074
Kidney patients are more vulnerable to COVID-19infections
Kidney patients are more vulnerable to COVID-19infections

কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ২৯.৩৫ কোটির বেশি টিকার ডোজ সরবরাহ
রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে টিকাকরণের জন্য ২.১৪ কোটির বেশি টিকার ডোজ রয়েছে

by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ জুন, ২০২১

সর্বজনীন কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচির নতুন পর্যায়ের গতকাল সূচনা হয়েছে। মহামারী প্রতিরোধ ও মোকাবিলায় সরকারের সুসংবদ্ধ কৌশলের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভই হল টিকাকরণ। এর পাশাপাশি সরকার কোভিড আদর্শ আচরণ মেনে চলার ওপর গুরুত্ব দিচ্ছে। কেন্দ্রীয় সরকার সারা দেশে কোভিড-১৯ টিকাকরণ অভিযান ত্বরান্বিত করতে অঙ্গীকারবদ্ধ। উল্লেখ করা যেতে পারে, প্রধানমন্ত্রী গত ১৬ জানুয়ারি দেশব্যাপী কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচির সূচনা করেন। এরপর, টিকার ডোজের যোগানের সঙ্গে সঙ্গে টিকাকরণ অভিযানের গতি ও পরিধি বেড়েছে। একইসঙ্গে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতেও টিকার যোগান অব্যাহত রয়েছে। সার্বিকভাবে সকলের টিকাকরণ সরকারের লক্ষ্য।

দেশব্যাপী টিকাকরণ অভিযানের অঙ্গ হিসেবে ভারত সরকার নিখরচায় কোভিড টিকার ডোজ সরবরাহ করে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সাহায্য করে আসছে। সর্বজনীন কোভিড-১৯ টিকাকরণ অভিযানের নতুন পর্যায়ে কেন্দ্রীয় সরকার ৭৫ শতাংশ টিকার ডোজ নিখরচায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সরবরাহ করবে। উৎপাদক সংস্থাগুলির কাছ থেকে সংগ্রহ করে ভারত সরকার রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ২৯ কোটি ৩৫ লক্ষ ৪ হাজার ৮২০টি টিকার ডোজ সরবরাহ করেছে। এর মধ্যে আজ সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী অপচয় হওয়া টিকার ডোজ সহ ২৭ কোটি ২০ লক্ষ ১৪ হাজার ৫২৩টি টিকার ডোজ ব্যবহার করা হয়েছে।

রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে এখনও টিকাকরণের জন্য ২ কোটি ১৪ লক্ষ ৯০ হাজার ২৯৭টি টিকার ডোজ রয়েছে। এছাড়াও, আগামী তিনদিনে রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আরও ৩৩ লক্ষ ৮০ হাজার ৫৯০টি টিকার ডোজ সরবরাহ করা হবে।

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights