
ময়ূরপুচ্ছ কাকের সারি, বিদ্যালাভে পড়লো দাঁড়ি|
সুমন মুন্সী
বিদ্যালয়ে মদ্যপান দেখছে জাতি ভাগ্যবান,
শিক্ষা নিতে কষ্ট ভারী, ভিক্ষা নিয়ে তুষ্ট জাতি ।
ভাকসিনেতে ভেজাল দিয়ে, নেতা পালায় মুখ লুকিয়ে।
চুনকালিতে ঢাকলো মুখ, লজ্জা পেলো জাতির মুখ ।
আসল নকল চেনা দায়, চোরের মায়ে গলা ফাটায় ।
পাপপুণ্য বাদ দিন , শেয়ার শুধু বুঝে নিন ।
আখেরী রাতে জবাব দেবেন , এখন ভেবে কেন মরেন ।
কেয়ামতের ময়দানে কেরামতি করে নেবেন ।
সবার চোখ বুজলো দেখে, হতাশ যদি হয়ে পড়েন ,
ভরসা করুন সেই বান্দায় , মানুষ হয়ে যে পাশে দাঁড়ায় ।
ময়ূরপুচ্ছ কাকের সারি, বিদ্যালাভে পড়লো দাঁড়ি।
প্রতিবাদে লাভ কি ভাই? দুপসায় প্রচার পাই ।
মূর্খের দল বসে দেখে, ঘন্টাখানেক খেউর চলে।
মগজে যদি কিছু ঢোকে বইয়ের পাতা খোলা রেখে,
শক্ত কারো মুঠোটাকে, ছিনিয়ে নাও অধিকারকে ।
আজকে যদি পিছিয়ে পর, বিপদ জেনো সামনে বড় ।
ময়ূরপুচ্ছ কাকের সারি, বিদ্যালাভে পড়লো দাঁড়ি।












